somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামা বাড়ির আবদারঃ মধ্যবর্তী নির্বাচন চাইলেন বেগম খালেদা জিয়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কাল সন্ধ্যার পর থেকেই একটা কথা বার বার মনে পড়ছিলো আর পুরোণো দিনের সুখ স্মৃতির রোমন্থণ করছিলাম। বয়সটা একটু বেড়ে গেছে তা ছাড়া সময় ও সুযোগ কোনটাই অনুকূলে নয় তাই মামা বাড়ি আর তেমন যাওয়া হয়না। তবে নানি বর্তমানে বেঁচে নেই বলেই হয়তো মামা বাড়ি যাবার তেমন তাগিদ অনুভব করি না। নানি ছিলেন আমার সব ন্যায্য অন্যায্য আবদার পূরণ করার অন্যতম কান্ডারী। যেহেতু যা আবদার করা যায় প্রায় তার সবটুকু আদায় করা যায় তার কাছ থেকে তাই মা বাবার আদর স্নেহের থেকে নানীর কদর ছিলো আমার কাছে সবচাইতে বেশী। অবশ্য মামা-মামীদেরকেও কম জ্বালাতন করতাম না কারণ তাদের কাছ থেকেও যৌক্তিক বা অযৌক্তিক অনেক সুযোগ সুবিধা আদায় করে ছাড়তাম। মামা বাড়িতে আমার কদর একটু বেশী থাকার কারণ আমার মা নানীর ২য় কন্যা হলেও তিনিই প্রথম পুত্র সন্তানের গর্বিত জননী। তাই অনেক কন্যাদের মাঝে সবেধন নীলমনি আমি প্রথম। সুতরাং নানীর কাছে কাছে এমন কী মামা-খালাদের কাছেও আমি ছিলাম নীলকান্ত মনি। সুতরাং মামা বাড়ির সেই স্বর্ণালী দিন কোন কারণে মনে পড়লে সহজে আর তাকে ভুলতে চাইনা।
প্রায়ই কোন ঘটনা বা দূর্ঘটনা নিদেন পক্ষ্যে কোন স্মরণীয় কথা বা কারে উক্তি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় নষ্টালজিয়ায়। তেমনি একটি মুহুর্ত ছিলো গতকাল সন্ধ্যার পরে। ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করার বাসনায় গত রাতে ঘুমের যথেষ্ট ব্যাঘাত ঘটেছে। আশা করি আপনাদের কারো কারো খারাপ লাগলেও ঘটনাটি শেয়ার করাযে যুক্তিপূর্ণ তা স্বীকার করবেন।
আমার পূর্ববতী পোস্ট "অবশেষে বিরোধী দল আজ সংসদে যোগ দিচ্ছেঃ দুর্মুখেরা বলেন পদ ও পেট বাঁচাতে" আপনাদের স্মরণ থাকার কথা। যাদের লক্ষ্যভ্রষ্ট হেয়েছে তারা ইচ্ছে করলে দেখতে পারেনঃ

যাহোক, গতকাল আমাকে পুরাণো দিনের মামা বাড়ির স্মৃতি মনে করিয়ে দিলেন সংসদে বিরোধী দলীয় নেত্রী তাহাদের ভাষায়(!) দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এতদিন পরে মামা বাড়ির সেই স্বর্ণালী দিনের সুখ স্মৃতি মনে করিয়ে দেবার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সংসদের রেকর্ড অনুযায়ী গত দুই বছরের নবম জাতীয় সংসদের ২০০ কার্যদিবসের মধ্যে মাত্র ৬ দিন উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। প্রায় ১০ মাস পর বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার পর্যন্ত সংসদে টানা ৭৬ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গতকাল মঙ্গলবার সংসদে যোগ দিয়ে বর্তমান সরকারের সব কিছু ব্যার্থ আখ্যায়িত করে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবী তুলেছেন। আহা কী সুন্দর মামা বাড়ির আবদার। সম্ভবত বেগম খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। তাই এখনো মামা বাড়ির কথা ভুলতে পারছেন না। তাই এই আবদার।বেগম মতিয়া চৌধুরীর ভাষায়" মতিভ্রম প্রতিযোগিতায় ফার্স্ট হবেন বেগম খালেদা জিয়া।
তবে দুঃখ এই পদ্মায় পানি অনেক গড়েয়েছে, পরিবর্তন হয়েছে সমাজ-সংস্কৃতি। কালের আবর্তে হারিয়েছে অনেক কিছু। সেই মামা ও নাই, নাই আব্দার রক্ষা করার নানা, নানী ও মামারা। তাই বেগম খালেদা জিয়ার কাছে মিনতি আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। যা আপনি করবেন না বা করেণ নাই তা অপরের কাছ থেকে আশা করেন কী করে? বুঝতে হবে মহান সংসদ কারো মামার বাড়ি নয় যে যাহা আবদার করিবেন তাহাই পাইবেন।

তবে মহান আল্লাহর দরবারে আপনার দলবল নিয়ে প্রার্থনা করুন আপনার মনোবাসনা পূরণের জন্য। আল্লাহ মাহান ও করুণায় তিনি চাইরলে আপনার মনো্বাসনা পূরণ হলেও হতে পারে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×