somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী বললেন: জাতীয় ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলার ট্রেনে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে কটাক্ষ করে বলেছেন, গোপালগঞ্জের নাম শুনলে উনার মেজাজ খারাপ হয়। এজন্য গোপালগঞ্জের নাম শুনলেই উনি গালি দেন। এর জবাবে আমি বলেছি, গোপালীরা কপালি হয়। আর উনি গোলাপী শাড়ি পড়ে গোলাপী হয়ে থাকেন। গোলাপী এখন কই? জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছে।

তিনি শনিবার রাজশাহীর সারদায় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ শতাংশ ভোটারও ভোট দেয়নি দাবি করে বিএনপি বলে আসছে- বর্তমান সরকার অবৈধ। এর জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন আর আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে। আর উনি ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন- মানুষ ভোট দেয় নাই। বিএনপি চেয়ারপারসনকে হরতাল-অবরোধ আর ‘মিথ্যে কথা বলা’ বন্ধ করার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, উনি মেট্রিকেও ফেল, আন্দোলনেও ফেল। ফেলু এখন ঘরে বসে কাঁদে-হায় হায় কি হলো। মানুষ উনার ডাকে সাড়া দেয় নাই। জনগণ তাকে উপযুক্ত জবাব দিয়েছে। আমি উনাকে বলব, লজ্জা থাকলে এ কাজ আর করবেন না। আমরা উন্নয়ন করি, আর উনি ধ্বংস করেন। ধ্বংসের রানী হয়ে ধ্বংস করতেই আছেন। মানুষের শান্তি উনি পছন্দ করেন না।

সারদা পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে সকালে রাজশাহী যান প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে বিকেলে তিনি সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন এবং একযোগে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করবেন। এছাড়া ‘রাজনৈতিক’ ও ‘সাম্প্রদায়িক’ হামলায় ক্ষতিগ্রস্ত ৭৭ জনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

পরে বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×