somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতি প্রধান শিক্ষক, দুই কোটি টাকা নিয়ে চম্পট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা ছিল প্রধান শিক্ষকই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা পরীক্ষার আগে প্রবেশপত্র পাবে। এ জন্য শিক্ষার্থীরা ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলে দেয় ওই প্রধান শিক্ষকের হাতে। কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষার হলে আর বসা হলো না ওই শিক্ষার্থীদের। গতকাল রবিবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রতারণার শিকার ওই শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে, ঘেরাও করেছে থানা। কিন্তু জামায়াত নেতা ওই শিক্ষকের খোঁজ মিলছে না। গতকাল ময়মনসিংহের গফরগাঁওবাসী এমন ঘটনাই প্রত্যক্ষ করল।

জানা গেছে, উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গফরগাঁও পৌর জামায়াতের সাবেক আমির ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মারুফ আহম্মেদ দুই শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে তাঁর বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ানোর কথা বলে ৩০ থেকে ৬০ হাজার টাকা করে প্রায় কোটি টাকা আদায় করেন। গতকাল রবিবারের পরীক্ষায় অংশ নিতে আগের দিন শনিবার ওই শিক্ষার্থীরা রৌহা উচ্চ বিদ্যালয়ে প্রবেশপত্র নিতে আসে। কিন্তু তারা এসে দেখে বিদ্যালয়ে তালা ঝুলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই জামায়াত নেতারও কোনো খোঁজ নেই। পরে শিক্ষার্থীরা সারা রাত বিদ্যালয়ের মাঠে ও পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সকালে তাঁর গ্রামের বাড়িতে গিয়েও তাঁকে খুঁজে না পেয়ে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসে। কিন্তু তাদের প্রবেশপত্র না থাকায় পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ তাদের ভেতরে ঢুকতে দেয়নি। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে এবং প্রধান শিক্ষক মারুফ আহম্মেদকে গ্রেপ্তারের দাবিতে গফরগাঁও থানা ঘেরাও করে। গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হয়।

টঙ্গী এলাকার ছফির উদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থী হুমায়রা হোসেন জানায়, তারা ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিতে পারবে না বলে রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহম্মেদকে ৪০ হাজার করে টাকা দেয় ফরম পূরণের জন্য। কিন্তু প্রবেশপত্র নিতে এসে তারা জানতে পারে যে, ওই প্রধান শিক্ষক টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন। ঢাকার বারিধারা চিলড্রেন একাডেমির শিক্ষার্থী শাম্মী আক্তার, সুমা, মুগদা স্ট্যান্ডার্ড একাডেমির মিনহাজ আলম, মৃদুল, সোমা আক্তার, শিমু, আঁখি, মীম, সুমাইয়াও একই রকম অভিযোগ তোলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

জানা গেছে, রৌহা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি উপজেলার আরো পাঁচ-ছয়টি উচ্চ বিদ্যালয়ে একইভাবে দেশের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত শিক্ষার্থী এনে ফরম পূরণ করে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় ও কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ানো হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, রৌহা উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষার্থীরা প্রবেশপত্র পেয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহম্মেদ অবৈধ উপায়ে ফরম পূরণ করে বেশ কিছু শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। ওইসব শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। তিনি বলেন, মারুফ আহম্মেদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, 'বিক্ষুব্ধ কয়েকজন ছাত্রকে আমি ডেকে জিজ্ঞেস করেছি তারা বিদ্যালয়ের নাম বলতে পারেনি। বোঝা যায় এরা প্রত্যেকে বহিরাগত। গত বছর শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় মারুফ আহম্মেদ উচ্চ আদালতে রিট করে কয়েক শ পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সুযোগ করেছিলেন। কিন্তু চলতি পরীক্ষায় বোর্ড এসব পরীক্ষার্থীকে চিহ্নিত করে তাদের প্রবেশপত্র ইস্যু করেনি।

উল্লেখ্য, একই অভিযোগে দুই বছর আগে দশম শ্রেণীর শিক্ষা কার্যক্রম বাতিল করে শিক্ষা বোর্ড। কিন্তু পরবর্তী সময়ে স্কুলের প্রধান শিক্ষক উচ্চ আদালতের মাধ্যমে তা ফিরে পান। ২০১২ সালে কালের কণ্ঠে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছি। অভিযোগ রয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডকেন্দ্রিক একটি সিন্ডিকেট প্রতি বছর ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের পাসের নিশ্চয়তা দিয়ে রৌহা উচ্চ বিদ্যালয়সহ পাঁচ-ছয়টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ায়।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×