somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামীতে নেতৃত্ব সংকট

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীতে নেতৃত্ব সংকট চরম আকার ধারণ করছে। দলটির আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ প্রায় সব নেতা বর্তমানে জেলে। এর আগে সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর এবং নায়েবে আমির অধ্যাপক এ কে এম নাজির আহমাদের মৃত্যুবরণ ও সর্বশেষ সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসূফের হঠাৎ মৃত্যুর কারণে নেতৃত্বে সংকটের বিষয়টি সামনে চলে আসে। মূলত জামায়াতের ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাত্র দুজন প্রকাশ্যে থাকলেও তারা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় নন। ধারাবাহিকভাবে প্রবীণ নেতাদের পদ শূন্য হওয়ায় দলে কমান্ড দেওয়ার কেউ থাকছে না। এ ছাড়া দলটি নিষিদ্ধ ঘোষণার বিষয়টি আদালতে বিচারাধীন। অন্যদিকে, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর থেকে দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়টি তালাবদ্ধ। এরপর পর্যায়ক্রমে সারা দেশে জামায়াতের কার্যালয়গুলো বন্ধ হয়ে যায়।

মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতা, সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড হয়েছে। দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির রায় হয়েছে। ট্রাইব্যুনালে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান, কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর বিচার চলছে। জানা যায়, জামায়াতের ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মধ্যে প্রকাশ্যে দেখা যায় মাত্র দুজনকে। তারা হলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি আইনি বিষয়াদি ছাড়া দলীয় অন্য কর্মকাণ্ডে সক্রিয় নন। অন্যজন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাছের মো. আবদুজ জাহের। তিনিও দলীয় কর্মকাণ্ড থেকে দূরে। ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আত্দগোপনে থেকে দল চালাচ্ছেন। কার্যক্রম বলতে গোপন স্থান থেকে মিডিয়ায় বিবৃতি আর ১৯ দলের সমাবেশে রাজপথে ঝটিকা মিছিল। তবে জামায়াত নেতাদের দাবি, সরকার তাদের সঙ্গে নিষিদ্ধ দলের মতো আচরণ করছে। কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না। ফলে বিপর্যস্ত জামায়াতের নেতৃত্ব সংকট চরম আকার ধারণ করেছে।

এদিকে, জামায়াতে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০০৯ সালের নভেম্বরে ২০১০-১২ সেশনের জন্য সর্বোচ্চ ভোট পেয়ে আমির নির্বাচিত হন মতিউর রহমান নিজামী। এর পর তিনি গ্রেফতার হন। ভারপ্রাপ্ত আমির করা হয় নায়েবে আমির মকবুল আহমাদকে। এরপর গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা 'ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত থাকা যায় না'_ এমন শর্তের কারণে ২০১১ সালে বিশেষ পরিস্থিতি দেখিয়ে ফের মকবুল আহমাদের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ, ২০১২ সালের শুরুতে গঠনতান্ত্রিক নিয়ম লঙ্ঘিত হওয়ার আশঙ্কা দেখিয়ে গঠনতন্ত্র সংশোধন করে জামায়াত। রুকন সম্মেলনে ব্যর্থ হয়ে বিশেষ পরিস্থিতি দেখিয়ে মকবুল আহমাদকেই ভারপ্রাপ্ত দায়িত্বে রাখা হয়। ঢাকা মহানগরীর এক নেতা জানান, ধারাবাহিকভাবে প্রবীণ নেতাদের পদ শূন্য হওয়ায় নেতৃত্ব সংকট তৈরি হয়েছে জামায়াতে। তবে দলটির কেন্দ্রীয় এক নেতার মতে, জামায়াতে নেতৃত্ব সংকট নেই। বর্তমান শীর্ষ নেতৃত্ব নিয়মমতোই নির্বাচন করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালের অক্টোবরে গঠনতন্ত্র সংশোধন করে জামায়াত। যদিও এরপর নির্বাচন কমিশনের শর্তে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে কয়েকবার। কিন্তু এসব সংশোধনীর কোনো কপি এখন পর্যন্ত প্রকাশ করেনি দলটি। সূত্রমতে, শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে নেতৃত্ব সংকট অস্বীকার করা হলেও সমন্বয়ের সমস্যা চলছে দলটিতে। এ কারণে মাঠের কর্মসূচিতে আগের মতো দেখা যাচ্ছে না দলের নেতা-কর্মীদের। সম্প্রতি একটি হরতাল ডেকেও সফল করতে পারেনি জামায়াত।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×