somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়ার বক্তব্য এবং কিছু কথা

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক'টা দিন ভালোয় ভালোয়ই কাটলো। কিন্তু এখন ভয় হচ্ছে; ভীষণ ভয়! দেশে সকল দলের অংশগ্রহণে উত্সবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন হচ্ছে। ১৯ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়া সে সঙ্গে তারা সরকারি দলের চেয়ে কিছুটা এগিয়ে থাকায় ভেবেছিলাম এবার অন্তত দেশ কিছুটা স্থিতিশীল হবে। কিন্তু ১ মার্চের একটি সংবাদে ভয় হচ্ছে। শনিবার বিকেলে ফরিদপুরের রাজবাড়ীতে বেগম জিয়ার দেয়া বক্তব্য ঘিরেই আমাদের যতো ভয়। সে দিনের টিভি আর অনলাইনগুলোর 'উপজেলা নির্বাচন শেষে সরকার পতন আন্দোলন' খালেদা জিয়ার এমন বক্তব্যে আমরা ভীষণ ভয় পাচ্ছি। রাজনীতির আকাশে আবারও কালো মেঘ দেখে এমন ভয় হচ্ছে। আবহাওয়াটা ফের গুমোট ঠেকছে। বোধকরি আলোর দেখা মিলবে না। যুদ্ধ আরও হবে। আবারও অশান্তির দাবানলের ভয়; পেট্রোল বোমে মানুষ পুড়ে মরার ভয়; পুলিশের গুলিতে জীবন যাওয়ার ভয়,; শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্টের ভয়; মামলা হামলার ভয়; জীবন-জীবিকা অনিশ্চিত হওয়ার ভয়; সম্পদ নষ্টের ভয়; সর্বোপরি ব্যবসা বাণিজ্য ধ্বংসে ভয় আমাদেরকে বেশ পেয়ে বসেছে। এর আগে 'সহসাই আন্দোলন নয় : দল গোছাবে বিএনপি' এমন সংবাদে জনজীবনে স্বস্তি ছিলো। ক'টা মাস যে শান্তি পাওয়া যাবে, শান্ত থাকবে দেশ এমনটাই বোধ করি বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত করা হচ্ছিলো।

ভেবেছিলাম অন্তত কিছুটা সময় ভালোয় ভালোয় কেটে যাবে। কিন্তু বেগম জিয়ার বক্তব্যের পর ভাবনা যেন গুড়ে বালি। তাঁর কথায় বোঝা যাচ্ছে সেই যুদ্ধ আবারও শুরু হবে। যুদ্ধ যুদ্ধ খেলায় আবার বধ হবে দেশের আমজনতা। পূর্বের ষ্টাইলে আন্দোলন হলে অশান্তি বাড়বে। অর্থনীতি ধ্বংস হবে। দেশে বেকার বাড়বে, অনেক শিল্প-কারখানা বন্ধ হবে, ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা দেখা দেবে। সে যুদ্ধে দেশের অর্থনীতি পঙ্গু হবে। সাধারণ মানুষের জীবন-জীবিকা অনিশ্চিত হবে। কয়েক মাস আগে রাজনৈতিক আন্দোলনের নামে আমরা প্রতিদিন কী দেখেছি? দেশ জুড়ে নৈরাজ্য দেখেছি। সে কথা এখনো ভুলে যাইনি আমরা। হতভাগ্য বাবার চোখের সামনে গুলিবিদ্ধ কিংবা পেট্রোল বোমায় ঝলসে যাওয়া ছেলের চিত্কার শুনেছি। সম্পদ হারিয়ে পথে বসতে দেখেছি অনেককে। এরা তো সবাই রাষ্ট্রেরই সুনাগরিক ছিলো? এদের তো বাঁচার আর সম্পদ রক্ষার অধিকার আছে। কিন্তু ঐসব দানবদের হাত থেকে কেউই আমাদের রক্ষা করতে পারেনি। প্রতিনিয়ত চোখের সামনেই এসব ধ্বংসযজ্ঞ দেখেছি। কিছুই করতে পারিনি আমরা। আমরা আর হরতাল অবরোধের নামে নৈরাজ্য চাই না। এ কথাও সত্য যে বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে। তারা বঞ্চিত হলে; তাদের প্রতি অবিচার করা হলে; গণতন্ত্র নস্যাত্ হলে, তারাতো আর ঘরে বসে থাকবে না? তাদের প্রতিবাদ প্রতিরোধ করতেই হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সে প্রতিবাদ যেন কখনই জনগণের বিরুদ্ধে না হয়। দেশের মানুষের সম্পদ নষ্ট করে , মানুষ হত্যা করে হরতাল অবরোধ কোনটাই করা যাবে না। এটা যৌক্তিকও নয়? আমরা এ জাতীয় প্রতিবাদ আর চাই না। কিছুতেই জানমাল নষ্ট করে আন্দোলন করা যাবে না। দেশের মানুষ সে আন্দোলনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।

হালসময়ের হরতাল আমাদের দেশে ক্ষতিকর প্রভাবে ফেলে। হরতালের ব্যাপারে আমার কয়েকটি প্রস্তাব হলো- (১) এখনকার হরতাল মানেই জানমাল নাশ, সে হিসাবে আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরকার শুদ্ধি না হওয়া পর্যন্ত কম করে ১০ বছর (২ মেয়াদে) হরতাল সম্পূর্ণ রূপে হরতাল বন্ধ করা যেতে পারে (২) হরতাল একেবারে বন্ধ করতে না পারলে সে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বছরে অনধিক ৬টি কিংবা ১২টি হরতাল করতে পারে এ মর্মে আইন করতে হবে। তবে সে ক্ষেত্রে ঐ হরতালের প্রতি কম করে দেশের চলমান ১০টি রাজনৈতিক দলের সমর্থন থাকতে হবে (৩) হরতালকালে জানমালের ক্ষতি হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। সে ক্ষেত্রে সরকার হরতাল ডাকা দলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নিতে পারে (৪) পাবলিক পরীক্ষা, বোর্ড পরীক্ষাসহ জনগুরুত্বপর্ণ কোন দিনে হরতাল ডাকা যাবে না (৫) কাউকে হরতাল পালন করতে বাধ্য করা যাবে না। হরতালের বিরুদ্ধে এ জাতীয় আইন সহসাই করা দরকার।

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, রাজনৈতিক সংকটের প্রভাবে ভেঙে পড়তে বসেছে দেশের অর্থনীতির গতিপ্রকৃতি। হরতাল অবরোধে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। স্থবির হয়ে পড়ে কল-কারখানার উত্পাদন। এর আগে টানা হরতাল ও সহিংসতার কারণে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধার সৃষ্টি হয়। ফলে অর্থনীতিতে সংকট বাড়ে। নিত্যপণ্যের দাম বেড়ে। একইভাবে বাধাগ্রস্ত হয় বিনিয়োগ। সহিংস ঘটনার কারণে রাস্তাঘাট, সেতুসহ রাষ্ট্রীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আর এ ক্ষতি আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এ অবস্থায় বিরোধী দলের আবারও আন্দোলনের ঘোষণায় ভয়তো হবেই। অর্থনীতিবিদদের আশংকা, আবারও দীর্ঘস্থায়ী সহিংসতা হলে দেশের সামগ্রিক অর্থনীতির কাঠামো একেবারে দুর্বল হয়ে পড়বে। তখন দেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এর আগের হরতাল অবরোধে দেশের শিল্প, বাণিজ্য, কৃষি, ব্যবসা প্রভৃতি প্রতিটি খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন কারণে-অকারণে নির্বিচারে কলকারখানা, বিদ্যুত্ কেন্দ্র ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আবারও দেশে এ জাতীয় নৈরাজ্যে মূলধনী, মধ্যবর্তী ও কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়ে অনেক শিল্প-কারখানা অচল হয়ে পড়বে। উত্পাদন দারুণভাবে ব্যাহত হবে। দেশে রফতানি কমে যাবে। এ অবস্থায় আমরা আশা করবো যে, রাজনৈতিক সংশ্লিষ্টদের শুভবুদ্ধির উদয় হবে। দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলে, এমন কাজ থেকে আমাদের রাজনৈতিকগণ বিরত থাকবেন এটা দেশবাসীর দাবি। দেশকে নৈরাজ্যকর অবস্থা থেকে যেকোন মূল্যে বের হতে হবে। দেশের বিকাশমান অর্থনীতিকে বাঁচাতে এজন্য সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। প্রয়োজন সমঝোতার রাজনীতির।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×