somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেষ্ঠ গভর্নরের পুরস্কার গ্রহণ করলেন আতিউর

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গর্ভনরের পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

রোববার ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় বিশ্ব ব্যাংক-আইএমএফ এর বার্ষিক সভায় লিমার শেরাটন হোটেলে আতিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন দি ইমার্জিং মার্কেটের ব্যবস্থাপনা সম্পাদক টবি ফিলদেস ও গ্লোবাল ক্যাপিটালের ডেপুটি ডাইরেক্টর রুদ বেড্ডোস।

এ সময় ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের মুদ্রা ও আর্থিক খাতের রেগুলেটরি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আস্থানির্ভর নীতি-অ্যাপ্রোচ গ্রহণে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ আমাকে ২০১৫ সালের জন্য ‘ইমার্জিং মার্কেটস এশিয়ার সেরা কেন্দ্রীয় ব্যাংক গভর্নর’ নির্বাচিত করেছে।

তিনি আরো বলেন, অন্তর্ভুক্তিমূলক সবুজ অর্থায়নসহ প্রকৃত অর্থনীতিতে পরিবেশবান্ধব টেকসই উৎপাদন কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে গৃহীত আমাদের ‘ডাউন টু আর্থ অ্যাপ্রোচ’ বাংলাদেশের অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক সঙ্কটের বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে সমর্থ হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবেলা করে ব্যাপকভিত্তিক আর্থসামাজিক অগ্রগতির ওপর জোর দিয়ে গৃহীত এই অভিযাত্রাকে আমরা অব্যাহত রেখেছি।

পুরস্কার পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও আর্থিকখাত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ড. আতিউর রহমান।

দি ইমার্জিং মার্কেট আন্তর্জাতিকভাবে বিজনেস টু বিজনেস ইনফরমেশন কোম্পানি হিসেবে আর্থিকগোষ্ঠীকে অনলাইনে তথ্য গবেষণা, কনফারেন্স, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটকে সহায়তাকারী প্রতিষ্ঠান।

এ সময় ৫ দেশের অর্থমন্ত্রী এবং ড. আতিউর রহমান ছাড়া আরও ৪জন গর্ভনরসহ আর্থিকখাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ গর্ভনর নির্বাচিত করা হয়েছে।

পেরুর লিমায় বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে এক সেমিনারে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে আতিউর রহমানের নাম ঘোষণা করে ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসির (Euro money Institutional Investor-PLC) দি ইমার্জিং মার্কেট।

এর আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর-২০১৫’ পুরস্কার লাভ করেন। সে সময় তাকে পুরস্কৃত করেছিল লন্ডনভিত্তিক ফিন‍ান্সিয়াল টাইমস মালিকানাধীন ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’।

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ‘দ্য ব্যাংকার’ তাকে এ অ্যাওয়ার্ড দেয়। দ্য ব্যাংকারের প্রধান সম্পাদক ব্রেইন ক্যাপলেন চলতি বছরের ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) লন্ডনে হাউজ অব লর্ডসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ড. আতিউর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×