আজ প্রথম আলো দৈনিক পত্রিকায় কুলদিপ নায়ারের একটি লেখা দেখলাম , ভারতের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব বাড়ছে এমনটাই দাবী করা হচ্ছে । দাবিটি যুক্তিসংগত । কারন ভারতের রাজনীতিতে অতীতে আঞ্চলিক দলগুলোর একটা আধিপত্য ছিল । কিন্তু ইদানিং আঞ্চলিক দলগুলোর প্রভাব কমে সর্ব ভারতীয় দল কংগ্রেস ও বিজেপির প্রভাব বেশ লক্ষণীয় । সংগঠন গত ভাবে তিনটি সংগঠন ভারত রাষ্ট্রে সর্ব ভারতীয় রাজনৈতিক অস্থিত্ব নিয়ে বিদ্যমান । রাজনৈতিক সংগঠন কংগ্রেস ও বিজেপি । এবং সেনাবাহিনী । সেনাবাহিনী রাষ্ট্রের সবচেয়ে সুসংগঠিত সংগঠন । এবং রাজনৈতিক ভাবেও সেনাবাহিনীর ভুমিকা জনগণের কাছে প্রশংসনীয় । ভারতের অনেক রাজনৈতিক দ্বন্দ্ব বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলেনে সেনাবাহিনীর ভুমিকা ভারতে প্রশংসনীয় । যেহেতু রাজনৈতিক দ্বন্দ্ব রাজনীতি থেকে তৈরি কাজেই ভারতের অখণ্ডতা রক্ষার্থে সেনাবাহিনীর প্রভাব রাজনীতিতে বাড়বে এমনটাই স্বাভাবিক । অন্যদিকে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সর্ব ভারতীয় স্বার্থ থেকে আঞ্চলিক স্বার্থ নিয়ে বেশি ব্যাস্ত এবং দুর্নীতিগ্রস্থ । ফলে আঞ্চলিক দলগুলো জনগণের আস্থা হারিয়ে নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সর্ব ভারতীয় দল কংগ্রেস ও বিজেপির সাথে নির্বাচনী জোট নিয়ে বেশি ব্যাস্ত । এই প্রক্রিয়ায় আঞ্চলিক দলগুলো প্রথমে রাজনৈতিক ভাবে ও পরে সাংগঠনিক ভাবে বিলুপ্তির দিকে এগিয়ে যাবে । বাংলাদেশেও আওয়ামীলীগ ও বিএনপির সাথে ছোট দলগুলো নির্বাচনী জোট করে প্রথমে রাজনৈতিক ভাবে বিলুপ্ত হয়েছে এখন সাংগঠনিক ভাবে বিলুপ্তির পথে রয়েছে ।
ভারতের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব বাড়ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।