আমার উত্তরের জানালায়,
ছোটো একটা মগডাল!
সেখানে বাসা বেধেছিল নীল পাখি।
আমি তখন এতোটুকুন ছিলাম।
যতটুকু বয়সে মা পাখিটির
সোনামনি পাখা মেলেতে শেখেনি।
যতটুকু বয়সে সোনামনিটা মায়ের কন্ঠ নকল করা শেখেনি।
শেখেনি আকাশে ঝাপ দিয়ে
অথবা মাটিতে ঠোট গুঁজে
ঝিঝি পোকা খোজা।
নিজ পেটের অথবা নীড়ের
গুরত্ব বোঝেনি।
তবে আজ আমার উত্তরের জানালাটাও নেই,
নেই সেই মগডাল,
আর নেই সেই শিশুকাল।
যার নাম আগে বিভিষিকা মনে করতাম।
ক্রোধের অনন্ত আগুনে ভাসাতাম যাকে।
তার আগে ভেবে নেই,
এ সময় টাকে প্রিয়তে নিয়ে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



