somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***পুষ্প***

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুষ্প মন খারাপ না কি? মুখ গোমড়া করে বসে আছো।

না তো স্যার।

কিন্তু আমার তো মনে হয়, তোমার মন খারাপ তা নাহলে সারা দিন মুখ গোমড়া করে স্কুলে বসে ছিলে। এখন পড়তে এসেও দেখছি, মুখ গোমড়া করে বসে আছো।

গত রাতে ঘুম হয় নাই ভাল করে। তাই সারা দিন ঘুম ঘুম লাগছিল। আমার আবার ঘুম ঘুম পেলে, মুখ গোমড়া হয়ে যায়।

আমি যতদূর জানি, তোমার রাশি বৃশ্চিক। আর আমারও তাই। বৃশ্চিক রাশি মানুষ কিন্তু অন্য বৃশ্চিক রাশির মানুষের মন সহজে বুঝতে পারে। তাই মনে হচ্ছে তোমার মন খারাপ।

পুষ্পের বুক ধক ধক করছে। হুমায়ূন কবীর স্যারের কাছে সে স্কুল শেষে পড়তে আসে। আজ একটু আগেই চলে এসেছে। আর কেউ এখনো এসে পৌছায় নাই। স্যার তো অন্য দিন এত কথা বলেন না। আজ এত কথা বলছেন কেন? স্যার বক বক করে কথা বলেই যাচ্ছে, মাথায় কিছুই ঢুকছে না। সব কিছু সাপের হিস হিস করা শব্দের মতন লাগছে। পড়ার ঘরটা যেন পরিণত হয়েছে নিশ্ছিদ্র লোহার তৈরি কপাটহীন একটা অস্থির ঘরে। আজে বাজে চিন্তা মাথায় ভর করছে। সব কিছু ফেলে দৌড় দিতে মন চাচ্ছে।

পুষ্প একটা কৌতুক শুন, সস্তা ধরনে কৌতুক। কথার মাঝে মির্জা পড়ার রুমে প্রবেশ করে। পুষ্পের বুকের উপর থেকে অজানা ভয়ের পাথর নেমে গেল। স্যারের কথা এখন কত ভাল লাগছে। এতক্ষণ কী সব আজে বাজে চিন্তা করছিল।

মির্জা এসেছো। ভাল হয়েছে। একটা জোকস শুনে, আমরা পড়া শুরু করবো। এক বন্ধু আরেক বন্ধু কে বলছে, কি রে গোমড়া মুখ কেন? ২য় বন্ধু বলছে আর বলিস না,বস চাকরি থেকে বের করে দিয়েছে।
১ম বন্ধুঃ কেন?
২য় বন্ধুঃ একটা মশা মেরেছিলাম তাই।
১ম বন্ধুঃ একটা মশা মারার জন্য এতো বড় শাস্তি কেন?
২য় বন্ধুঃ মশাটা তো বসের গালে বসা ছিল তাই।

পুষ্প, এই পুষ্প। “গোমড়া মুখ” এর ইংরেজী বল?
জানি না স্যার।
“গোমড়া মুখ” এর ইংরেজী হলঃ Morose।
যেই জিনিসের এই খটমটে ইংরেজী সেটা করে রাখা কী ঠিক? কক্ষনই মুখ গোমড়া করে থাকা উচিত না। এমনকি যখন তোমার মন খারাপ থাকে, তখনো না। কারণ, তুমি তো জানো না, তোমার ওই গোমড়া মুখ দেখে যে কেউ তোমাকে দু-এক টাকা ভিক্ষা দিয়ে দিতে পারে।
স্যারের কথা শুনে, এবার পুষ্পের সরু ঠোঁটের কোনায় এক চিলতে হাসি দেখা গেল।
-------
যেন রূপকথার রাজকুমারী।
আর নয় গোমড়া মুখ,
ছিনিয়ে এনেছি ঐ চাঁদ।
অন্ধকার নামিয়েছি পৃথিবী জুড়ে,
ঐ মুখের হাসির আলোয় ,
আঁধার যাবে দূরে সরে।

বি.দ্রঃ সব সময় থাকার চেষ্টা করুন ফুরফুরে মেজাজে। পৃথিবীর সব কিছুই একটি আরেক টির সাথে সম্পর্কিত। ফুরফুরে মেজাজ আপনার সব কিছুতেই প্রভাব ফেলবে। তখন দেখবেন আপনার কাজ উসাইন বোল্টের মত ছুটবে ইনশাল্লাহ। কী করে ফুরফুরে মেজাজে থাকবেন সেই বিদ্যা আরেক দিন দিক্ষা দিব ইনশাল্লাহ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×