ছলনার বালুচরে
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু প্রশ্নের উত্তর তুমি নিরবতায় খুঁজে নিও
ধীর পায়ে হেঁটে হেঁটে ভুলগুলো বুঝে নিও।।
ছলনার বালুচরে মোহ মায়া ছুঁড়ে দিয়ে
বিষাদের প্রবল স্রোতে তুমি নিজেকে খুঁজে নিও।।
বুঝে নিও।।
ছটফটানিতে গিলে খায়
জীবনের চোরাবালি— তুমি স্থির হয়ে বুঝে নিও।।
ধীর পায়ে হেঁটে হেঁটে তুমি নিজেকে তুলে নিও।।
সমুদ্রের নোনা জলে তুমি নিজেকে ধুয়ে নিও।।
তুমি বালুচরে বুনতে চেয়েছিলে স্বপ্ন
অথচ বালুচরে স্বপ্ন বোনা যায় না।।
বালুচর কেবল মুছতেই জানে
বালুচরে স্বপ্ন আঁকা যায় না।।
তবুও কিছু জিজ্ঞাসার পিপাসা
রয়ে যায় বাকী—
কিছু প্রশ্নের উত্তর—
নিরবতায় খুঁজে পাওয়া যায় না।।
পাশাপাশি হেঁটে অতিবাহিত জীবনের—
অর্ধশত দীর্ঘ পথ।
তবুও চির-চেনা প্রিয় কিছু মানুষ থেকে যায়—
মুখোশের আড়ালে।
কিছু মানুষের আসল রূপ কখনোই চেনা যায় না।।
স্মৃতি থেকে মুছে যায় কেবল তারা—
হৃদয় থেকে মুছে যায় না।।
দূরে চলে গিয়েও কেন তাদের থেকে—
দূরে চলে যাওয়া যায় না।।
কত রাত আমি একা জাগি,
কত রাত আমি একা হাঁটি—
কত রাত আমার দুচোখে নেই কোন ঘুম।।
সাদা চাদরে ঢেকে রাখা আমার মস্তিষ্কে
তোমার—
ছোট একটা রুম।।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন