somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাতক পাখি

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাতক একটা পাখি। ছোট এই পাখির বসবাস সমুদ্রের কিনারায়। এই পাখির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে বৃষ্টির পানি ছাড়া অন্য কোন পানি পান করে না। তৃষ্ণায় জীবন শেষ হয়ে গেলেও না। সে শুধুমাত্র বৃষ্টির পানি খেয়েই বেঁচে থাকে।

সুফি, ফকির, কবিরাজ, বাউল, সাধু-গুরুদের কাছে চাতক একটা সাধনার প্রতীক। ঠিক চাতকের মতই তারা নিজেদের সাধনার প্রতি অনর থাকতে চায়। চাতকের মতো কোন কিছুই যেন তাদের সাধনা-ধ্যান, লক্ষ্য, উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটাতে না পারে।

ভাবুন তো আপনার চোখের সামনে এক নদী জল অথচ আপনি তৃষ্ণায় মারা যাচ্ছেন। পারবেন জল না খেয়ে থাকতে?

বর্তমান সমাজের অবস্থা ঠিক তেমনি— একই স্বরূপ। চারিদিকে মুনাফিক আর বেইমান এবং তাদের গড়ে তোলা অনিয়ম আর দুর্নীতির চাকচিক্যময় জীবন আর অঢেল টাকা-পয়সার লোভ দিয়ে তৈরি সামাজিক সিস্টেম।

পারবেন এমন সমাজে একদিন কোন প্রকার পাপ ছাড়া টিকে থাকতে? পারবেন নাহ। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ— প্রতিদিন আপনাকে কোন না কোন ভাবে পাপের ভাগীদার, অংশীদার হতেই হবে। কারণ চুপ থাকাও যে একটা পাপ।

সাধারণ মানুষদের কাছেও চাতক একটি অনুপ্রেরণার উৎস। সমুদ্রের পানির মতো আপনার চোখের সামনে এক সমুদ্র পাপের টাকা, ঘুসের টাকা, হারামের টাকা অথচ আপনি আল্লাহ—ঈশ্বরের আদেশ মেনে তা ছুঁইছেন না, স্পর্শ করছেন না। আপনি আপনার ঈমানের প্রতি অনর।।

যারা নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যে অনর থেকে সংগ্রাম চালিয়ে যায়, তারাই একটা সময় সফল হয়। হয়তো ইহকালে— নয়তো আখিরাতে। আল্লাহ, ঈশ্বর অথবা মনের মানুষ সকলের কথা জানেন, শুনেন এবং দেরীতে হলেও সাড়া দেন। আমার মনে হয়, শত নিরাশায় এক বুক আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন।।

চাতক নিয়ে ফকির লালন সাঁইজী অসংখ্য বাণী, কালাম, পদ বলে গিয়েছেন। যার মধ্যে আমার ভালো লাগা কিছু পদ :-

❝চাতক ম’লে যাবে জানা। ঐ নামের গৌরব রবে না। জল দিয়ে করো সান্তনা অবোধ লালনে।। চাতক বাঁচে কেমনে? মেঘের বরিষণ বিনে।।❞

❝মেঘে কত দেয় গো ফাঁকি। তবু চাতক মেঘের ভুখী। অমনি নিরিখ রাখলে আঁখি। তারে সাধক বলে।। অমৃত মেঘের বারি, মুখের কথায় কি মেলে। চাতক স্বভাব না হলে।।❞

❝চাতক পাখির এমনি ধারা। অন্য বারি খায় না তারা। প্রান থাকিতে জ্যান্তে মরা। ঐ রূপ ডালে বসে ডাক।। আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ। সে রূপ দেখবি যদি নিরবধি, সরল হয়ে থাক।।❞

❝নবঘন বিনে বারি। খায় না চাতক অন্য বারি। চাতকের প্রতিজ্ঞা ভারি। যায় যাবে প্রাণ সেও ভালো।। ওরে বিধি হায়রে বিধি। তোর মনে কি ইহাই ছিলো।। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী ম'লো।।❞

❝চাতক প্রায় অহর্নিশি। চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী। তা হয় না কপাল গুণে।। মিলন হবে কত দিনে।আমার মনের মানুষের সনে।।❞

বৈশাখের বর্ষা শুরু হয়ে গেছে। বসে বসে ঝুম-ঝুম বৃষ্টি পড়া দেখছি। কর্ম-ব্যস্ততা পাশ কাটিয়ে বৃষ্টি দেখলেই চায়ের কাপ হাতে মন আমার আপন মনেই গেয়ে ওঠে লালনের ভালোলাগা প্রিয় কিছু গান। বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। যদি না তার বাসা পুরান ঢাকা হয়। হা হা এটাই বাস্তব। যারা বর্ষাকালে পুরান ঢাকায় যায়নি তারা এই কথার মর্ম বুঝবে না। যাইহোক, বর্তমান আমি পুরান ঢাকায় নেই তাই আই লাভ রেইন। বর্ষা উপভোগ করি। চাইলে আপনিও "চাতক" নিয়ে আপনার পছন্দের কিছু লাইন লিখে যেতে পারেন। লালন ভক্তদের জয় গুরু।।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×