পিয়াজু
উপকরন ঃ
মসুর ডাল ৩/৪ কাপ কাঁচা মরিচ, কুচি ৩ টি
পেঁয়াজ, কুচি ১ কাপ পুদিনাপাতা বা ২ টে. চা.
হলুদ, বাটা ১/২ চা চা. ধনে পাতা, কুচি ৪ টে. চা.
মরিচ, বাটা ১/২ চা চা. লবণ
প্রনালী ঃ
ডাল ধুয়ে ডবো পানিতে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। পানি ছেঁকে বেটে নিন ।
পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করুন। পেঁয়াজের সাথে হলুদ, মরিচ, কাঁচামরিচ, পুদিনাপাতা ও লবণ ভাল করে মাখান। ডাল দিয়ে মাখান।
কড়াইয়ে তেল গরম করুন। তেল ভালভাবে গরম হলে চার আঙ্গুল দিয়ে ডাল তুলে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চ্যাপ্টা কওে পিঁয়াজু তেলে ছাড়ুন। এভাবে বেশ কয়েকটি পিঁয়াজু একসাথে ভাজবেন। পিঁয়াজু মচমচে হলে তেল ও ছেঁকে তুলে কাগজের উপর রাখুন।
মুড়ির সঙ্গে পিঁয়াজু পরিবেশন করুন।
আমি একটু পরে বাসায় গিয়ে খাব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



