somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান মুসলমানদের দায়িত্ব

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায় থেকে এটা সুস্পষ্ট যে , মুসলমানরা এখন সমান অধিকার পাওয়ার যোগ্য না । কারন মুসলমানরা এখন মূর্খ জাতি । আর সমান অধিকার হারানোর দ্বিতীয় কারন হচ্ছে জঙ্গিবাদ । অর্থাৎ দুটি কারণে মুসলমানরা আজ অবহেলিত । প্রথম কারণ উচ্চ শিক্ষার অভাব এবং দ্বিতীয় কারণ জঙ্গিবাদ ।



তাছাড়া মুসলমানদের অর্থনীতি দুর্বল , অস্ত্র নেই এবং ইখলাসপূর্ণ ইবাদতকারীর অভাব । আর এ তিন কারণে মুসলমানরা আজ বিশ্ব নেতৃত্ব দিতে অক্ষম ।



আমাদের আলোচ্য বিষয় , বর্তমানে মুসলমানদের দায়িত্ব , অর্থাৎ কি কি কাজ করলে মুসলমানরা , বর্তমান পৃথিবীতে পুনরায় সমান অধিকার ফিরে পেতে পারে , আর নেতৃত্ব দেওয়া , সেটা তো সুদূর পরাহত । তাই আমাদের টার্গেট হওয়া উচিত সমান অধিকার নিশ্চিত করা ।



প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে - সব মুসলমানের শুধু আরবি ব্যাকরণ পড়লে চলবে না । পৃথিবীর সকল বিষয়ের উপর আমাদের দখল থাকতে হবে এবং প্রচন্ডভাবে গবেষণা করে প্রচুর পরিমাণে মুসলিম বিজ্ঞানী তৈরি করতে হবে । অন্যদিকে ধর্ম ব্যাবসায়ীরা শুধু আরবি ব্যাকরণ পড়িয়ে তাদের ব্যাবসাটাই ঠিক রাখছে এবং বক্তারা কুকুরের মতো ঘেউঘেউ করে বক্তৃতা ব্যাবসা উত্তরোত্তর বৃদ্ধি করছে । এদেরকে ধ্বংস করা ওয়াজিব , কারণ এরা দুনিয়াদার আলিম ।



দ্বিতীয়ত আমাদের উগ্রবাদ এবং জঙ্গিবাদ ছাড়তে হবে । ইবাদতে কঠোরতা ছাড়তে হবে এবং ভয় না দেখিয়ে মানুষকে নফল ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে । ( ফরজ ওয়াজিব অবশ্যই আমল করতে হবে ) । বর্তমানে একদল আছে , যারা দুর্বল মানুষদেরকে তাদের সাধ্যের বাইরে আমলের জন্য ভয় দেখায় এবং নিজেদের ধর্ম ব্যাবসা কন্ট্রোল করে ও মানুষকে নিজ আয়ত্তে রাখে । আরেক দল আছে , যেখানে পীর সাহেবরাই আমল করে না ।



প্রিয় মুসলিম অবশ্যই আমাদেরকে জঙ্গিবাদ ছাড়তে হবে , ইসলামের ভিতর যে প্রেম , ভালবাসা , শান্তি ও সৌহার্দ্য আছে তা দিয়ে বিশ্বকে জয় করতে হবে । পারমানবিক বোমার সামনে দুনালা বন্দুক নিয়ে তামাশার যুদ্ধ বাদ দিতে হবে । মুসলমান হয়ে মুসলমান হত্যা বন্ধ করতে হবে । অন্য ধর্মের সাধারণ মানুষকে হত্যা বন্ধ করতে হবে , সর্বোপরি সকল ধরনের হত্যা বন্ধ করতে হবে এবং সকল ধরনের উগ্রতা ও অস্ত্র প্রয়োগ বন্ধ করতে হবে । শুধুই প্রেম , ভালবাসা , শান্তি ও সৌহার্দ্যের বাণী প্রচার করতে হবে । তবেই তোমাদেরকে নেতা বানানোর জন্য অমুসলিমরা হুমড়ি খেয়ে পড়বে এবং তোমাদের সমান অধিকার নিশ্চিত হবে । আর এজন্য তোমাদেরকে মধ্যপন্থী সুন্নি সুফিবাদ ইসলামকে গ্রহণ করতে হবে এবং এটা ছাড়া তোমাদের মুক্তির , আর ২য় কোন পথ খোলা নেই ।



সুফিবাদ ইসলাম এজন্য গ্রহণ করতে হবে যে , সুফিবাদ ইসলাম ছাড়া কেউ কোনোদিন ইখলাসপূর্ণ ইবাদত শিখতে পারবে না । আর ইখলাসপূর্ণ ইবাদত না করতে পারলে , মহান আল্লাহর রহমতের দরজা কখনোই উন্মুক্ত হবে না । অতএব হে মুসলিম কঠোরতা ছাড়ো এবং উগ্রবাদ ও জঙ্গিবাদ ছাড়ো । ভালবাসার হাতকে প্রসারিত করো , তবেই মুক্তি ।



তবে এটা ঠিক যে , যদি কখনো মুসলমানরা তাদের অর্থনীতি এবং অস্ত্র প্রচুর পরিমাণে অর্জন করতে পারে , তখন মুসলিমরা যুদ্ধ এবং মধ্যম কঠোরতা প্রকাশ করতে পারবে । আর এটা চাইলে গনহারে মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ করতে হবে , তাহলেই অর্থনীতি শক্তিশালী হবে এবং প্রচুর অস্ত্র তৈরি করা যাবে ।



( ডাঃ আকন্দ ) ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×