somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন তৃণমূল নেতার উপলব্ধি..

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি করবো ? বুকে হতাশা। এক বুক হতাশা নিয়ে বিগত প্রায় ২/৩ মাস ধরে ছটফট করছি। হতাশার জন্য সাংগঠনিক কর্মকান্ডতো দূরের কথা, পারিবারিক এবং ব্যক্তিগত কোন কাজেও মন বসে না। মনমেজাজ সবসময় খিটখিটে থাকে। স্ত্রী সন্তানের ভালো কথাও ভালো লাগেনা। অযথা তাদের গালিগালাজ করে বাড়ি থেকে বেরিয়ে নির্জন স্থানে একাকি বসে সিগারেট টানি, আর ভাবি, কি করলাম এতদিন? কত ত্যাগ স্বীকার করলাম, আল্লাহ-রাসুলের পরই সংগঠনের নেতাদের সম্মান দিলাম, তাদের কথামত জীবন বাজি রেখে সয়দাবাদ ট্রেনের বগিতে আগুন দিলাম, পাচিলায় সবজিবাহী ট্রাকে পেট্রোল বোমা মারলাম, কি লাভ হলো? নেতারা এখন আর এলাকায় আসেন না। হতাশা আর অনুশোচনা ছাড়া আর কি পেলাম? লেখাপড়া যা করেছিলাম তাতে রাজনীতি না করে সাধারণভাবে চললেও সংসার চালানোর খরচের অভাব হত না। মানসিক দুশ্চিন্তাতো পরের কথা।

প্রিয় পাঠক, আর একটু খোলাশা করে বলি, আমি বিএনপির একজন তৃণমূল পর্যায়ের কর্মী। আমার নামটা নাই বা বললাম। আমার পরিচয়টা হচ্ছে, বর্তমানে আমি ট্রেন ও বাসে অগ্নিসংযোগ ও বোমা হামলার ফেরারি আসামী, বাড়ি সিরাজগঞ্জ জেলার সদানন্দপুর গ্রামে। আমি সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ ইউনিয়ন বিএনপির মধ্যম সারির নেতা। পেশা ছিল ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডার মোড়ে যানবাহন থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করা। আদায়কৃত টাকার কিছু অংশ কমিশন হিসেবে নিজে পেতাম, আর বাকী অংশ বস ও স্যারদের নিকট পাঠাতাম। তবে গত প্রায় ৫ বছর যাবৎ আমি আর ঐ পেশায় নেই। বিএনপি ক্ষমতা হারাবার পর আমার ঐ কাজও অন্যের হাতে চলে গেছে। গত ৫ বছর সঞ্চিত টাকা, সম্পদ বিক্রি ও ধার-দেনা করে চলছি। নেতারাও কিছু কিছু দিতেন। তবে বিগত ২/৩ মাস যাবৎ আর তাও পাই না। পাবই বা কিভাবে, নেতারা এখন আর এলাকাতেই আসেন না।

যাক, সে সব কথা। অনেক আশা ছিল। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিবে, আবার ক্ষমতায় আসবে। আমিও আবার আমার আগের পেশা ফিরে পাব। কড্ডার মোড়ে আবার দাপটের সাথে কাজ করব। টাকা রোজগার করব। ধার-দেনা পরিশোধ করব। আবার সংসারে সুখ আসবে। আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাও প্রত্যাহার হবে। আর পালিয়ে বেড়াতে হবেনা। স্ত্রী সন্তানদের সাথে নিয়ে বাড়িতেই রাত কাটাবো। কিন্তু কিছুই হলো না। নেতারা বলছেন, “তোদের আর কি বলব, শুধুমাত্র নেত্রীর জেদ, অহংকার আর একগুয়েমীর জন্য আমরাও মন্ত্রী এমপি হতে পারলাম না’’। সে দুঃখেই হয়ত নেতারা ২/৩ মাস থেকে আর এলাকায় আসছেন না। শুনেছি ঢাকায় সুখেই আছেন তারা। রাজনীতি আর করবেন কিনা, সে বিষয়েও নাকি চিন্তাভাবনা করছেন। তাদের তো আর টাকার অভাব নেই। মামলার জন্য আমার মতো তাদের পালিয়েও বেড়াতে হয় না। মহাবিপদ হচ্ছে আমাদের মতো তৃণমূল নেতা-কর্মীদের। অভাব অনটনের মধ্যে মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কি খাব? স্ত্রী সন্তানরা কিভাবে আছে, তাদের কি খাওয়াব? মামলার খরচ কিভাবে জোগাবো? জামিন পাওয়ার টাকা কোথা থেকে পাবো? কোন কিছুরই কূল কিনারা পাচ্ছি না। বড় নেতা ও আমাদের মত তৃণমূল নেতা-কর্মীদের যে অবস্থা, তাতে করে দল আবার গুছিয়ে উঠে ৫ বছর পরে ক্ষমতায় যেতে পারবে কিনা, এর মধ্যে দলীয় নেত্রীর বয়স বাড়ার জন্য দূর্বল হয়ে পড়বে, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় ভাইয়ারও জেল/ফাঁসি হয়ে যেতে পারে। এই অবস্থায় দলও ভেঙ্গে যেতে পারে । কিছুই ভেবে পাচ্ছি না। চারদিকে মহাবিপদ ছাড়া আর কিছুই দেখছি না। আর কিছু বলার বা লেখার মত মানসিক অবস্থাও আমার নেই। এরই নাম রাজনীতি, এরই নাম অর্থনীতি এবং সংসারনীতি, আর আমি হলাম তৃণমূল নেতা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×