somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানিং মা-বেটার দ্বন্দ্ব লেগেই আছে, সর্বশেষ কথাও বন্ধ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতিতে বংশগত বা আত্মীয়তার চেয়ে বড় কিছু নেই। শুধুমাত্র বাংলাদেশেই বা বলি কেন? পাক-ভারত উপমহাদেশেও একই ধারা চলে আসছে। কত সুন্দর নিয়মনীতি। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো। বিশ্ব সুন্দরীদের কয়েক জনের মধ্যে একজন ছিলেন। এটা তার বড় গুণ নয়, তার বড় পরিচয় তিনি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মেয়ে। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে তার চেয়ে উপযুক্ত আর কে? হয়েছেনও তাই। আবার তার পুত্র বিলওয়াল ভুট্টোও পরবর্তীতে নিশ্চিন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী’ই হবেন এটাই নিয়ম। রাজিব গান্ধীর ছেলে রাহুল গান্ধী। বয়স ৪০ এর নিচে। তাতে কি বা আসে যায়? তিনিই ভারতের মত বিশাল, সমৃদ্ধশালী ও পরাক্রমশালী দেশের ক্ষমতাসীন দল কংগ্রেসের একেবারে সাধারণ সম্পাদক বনে গেছেন। কংগ্রেসের ঝানু ঝানু বয়স্ক ও ডক্টরেট ডিগ্রীধারী নেতারাও তার বন্ধনায় বিভোর। তিনি ছাড়া আর কে হতে পারেন কংগ্রেসের সাধারণ সম্পাদক বা পরবর্তীতে সভাপতি? আর ভারতের ভবিষৎ প্রধানমন্ত্রীও এক বাক্যে তিনিই। যে যেখানে আছে, তার পরবর্তী চৌদ্দ গোষ্ঠীও সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে বা অটোমেটিক হয়ে যাচ্ছে।

যাক সেসব কথা, বাংলাদেশের রাজনীতিতেও একই ধারা চলমান আছে। ভবিষ্যতেও চলমান না থাকার কোন কারণ নেই। এখানে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক চর্চা, রাজনৈতিক পরিমন্ডলে গড়ে উঠা, নিজেকে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তোলা, রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের গুণাগুণ ইত্যাদি কোন কিছুরই প্রয়োজন নেই। স্বামী হঠাৎ করেই ধুমকেতুর মত রাজনৈতিক নেতা হয়েছিলেন। তাঁর অবর্তমানে তাঁর স্ত্রী বা সন্তান রেডিমেড নেতা হবেন এটাই স্বাভাবিক, হয়েছেনও তাই। একজন দলের চেয়ারপার্সন আর তার বেটা (আমাদের বগুড়া অঞ্চলে ছেলেকে আঞ্চলিক ভাষায় বেটা বলে) হয়ে গেছেন একধাপে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আল্লাহ না করুন, ভবিষ্যতে মা মারা যাওয়ার সাথে সাথেই বেটাই হবেন দলের চেয়ারম্যান। এটাই ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ ছাড়া কারও ক্ষমতা নাই এটা খন্ডানোর। কিন্তু ইদানিং মা-বেটার দ্বন্দ্ব লেগে থাকায় আমারা আছি বিপদে। এর মাশুল দিতে হচ্ছে আমাদের মত নেতা এবং জনগণকে। গত জাতীয় সংসদ নির্বচনের পূর্বে মা কিছুটা নমনীয় ছিলেন। তাঁরও ইচ্ছা ছিল সরকারের সাথে সংলাপে গিয়ে শেষ বয়সে কিছুটা একটা হওয়ার। কিন্তু বাদ সাধলেন বেটা। লন্ডন থেকে লাদেনীয় কায়দায় ভিডিও বার্তায় হুংকার ছাড়লেন, "কোন সংলাপ নয়, সমঝোতাও নয়, সবাই ঝাঁপিয়ে পড় সরকার উৎখাতের আন্দোলনে’। আমরাও ঝাঁপিয়ে পড়লাম। সময় ভাল ছিল না। তাই মাও বেটার কথার বিপরীতে না গিয়ে চুপ থাকলেন। পরিণতি কি হল তা আর বলে মনের দুঃখ জাগাতে চাই না। ০৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে অনৈক্যের পর পুনরায় শুরু হয় মা-বেটার মধ্যে সংলাপ ইস্যু নিয়ে অনৈক্য। বেটা বললেন, বর্তমান সরকার অবৈধ, তার সাথে কোন আলোচনা নয়। কিন্তু মা তা খন্ডন করে সরকারের সাথে আলোচনার বা সংলাপের প্রস্তাব দিলেন। এতে বেটা হল চরম ক্ষিপ্ত। আর অতি সম্প্রতি দলের ঢাকা মহানগর কমিটি নিয়ে মা-বেটার মধ্যে চলছে আরও চরম দ্বন্দ্ব/বিরোধ। মা'র পছন্দ খোকা সাহেবকে ঢাকা মহানগরীর দায়িত্ব দেয়া আর বেটা'র পছন্দ মির্জা সাহেবকে। এ দ্বন্দ্ব এখন চরমে। সিনিয়র এক নেতা বললেন বিগত ২/৩ সপ্তাহ থেকে ঢাকা মহানগর কমিটির নেতা নির্বাচনকে কেন্দ্র করে মা ছেলের মধ্যে কথাবার্তাও বন্ধ রয়েছে। এরূপ পরিস্থিতিতে শুধু আমাদের মত নেতারা নই, শীর্ষ নেতারাও ভয়ে রয়েছেন দু’কান বিশিষ্ট গাঁধার মত। কান দুটোই দু’দিকেই দেয়া আছে! দেখা যাক কি হয়!!!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×