সমাজপতিদের চোখে অপরাধীদের খাতায় নাম লিখিয়ে ফেললাম।
১০ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি খুবই ভীতু একটা মানুষ। আমি হয়ত কোন দিনও সাহস করে বলতে পারব না 'আমি একজন ব্লগার'। ব্লগারদের এখন মৃত্যুর ভয় তাড়া করে ফিরছে। রাষ্ট্র যেখানে নিরাপত্তা দিতে ব্যার্থ বরং রাষ্ট্র যেখানে ইন্ধন যোগাচ্ছে সেখানে আমার মত নাদান বান্দা সাহস দেখিয়ে মায়ের কোল খালি করার মানে হয় না। তারপরও মনের কথাতো আর চেপে রাখা যায় না তাই আকদেনিজ ছন্মনামে সমাজপতিদের চোখে অপরাধীদের খাতায় নাম লিখিয়ে ফেললাম।
আমার বড় ভাই তুরস্কে থাকে। আকদেনিজ শব্দটা তার কাছ থেকে নেওয়া। যার অর্থ ভূমধ্যসাগর। একটি নিরাপদ আশ্রয়ের খুঁজে এই সাগরটি পড়ি দিতে চেয়েছিল সিরিয়ান শিশু আইলান। সে হয়ত পরেনি কিন্তু তার জন্য খুলে গিয়েছে শত শত শিশুর সৌভাগ্যের দ্বার। আমদের সমাজ এবং রাষ্ট যে অবস্থায় পতিত তা থেকে উত্তরণ; আইলানের মত তরী বিহীন সাগর পাড়ি দেওয়ার চেয়ে কম কিছু নয়।
তারপরও আমি আশাবাদী। বাংলা মায়ের দামাল ছেলেরা হয়ত আবারও জেগে উঠবে বায়ান্ন আর একাত্তরের মত। আমি অবশ্য তাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থপর। তাই প্লাকার্ড হাতে মিশে গেলাম ব্লগারদের ভীরে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন