লাবন্য একচেটিয়া রাবীন্দ্রিক
বনলতা সেন কাব্যিক
‘স্বাধীনতা’ শামছুর রাহমানের অজর কবিতা
বিশুদ্ধ পরিচর্যায়
কখনো কবি, কখনো উপন্যাসিক
আবার কখনো গল্পেই
দেখায় যত উচ্ছ্বাস।
খুঁজিতে গিয়েছি সেই পিয়াইন নদীর তীরে
জাফলং এর পর্যটক পাড়ায়
দেখেছি কত চেনা-অচেনা মুখ
স্বপ্ন ভেঙেছে হারিয়ে স্বজন
চোরাবালি গেঁথে দিয়েছে কতশত দুখ।
কখনো ভেবেছি, বাউলের একতারা
সে তুমি-
আপনার ভেবে অজান্তে কতবার নিয়েছি চুমি।
বিজ্ঞপ্তি দিয়েছি লাবন্যের লাগি,
ডাইরি করেছি থানায়
আসলে তোমাকে মনের মত
শুধু কবিতায়ই পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




