ঝড়ের তচনছ মেখে পাখিরা ফিরছে আবার
আশার রোদ্দুরে; বনপথে মৃদু হাওয়ারা বাজায়
শাঁখবাঁশি জোরে। চারিদিকে উড়ছে মৌমাছিদল,
মধুস্নানে মেথেছে তারা ভীষণ আহ্লাদে।
বনেরা সাজে সবুজ কিশালয়ে, বসন্ত নামে;
এই পৃথুল সম্ভারে। চোখের ভিতর
আশারা ফুটে ওঠে স্বপ্নিল আলোর আভায়।
কৃষানের কানে বাজে দূরের পথ; ব্যস্তরথ।
বিগতের অবশন উড়ে যাক নিরুদ্দেশে কোথাও
আমাদের পথ হোক আগামীর জয়ধারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


