নাগরিক রাত নামে; শূন্যতার ছায়ায়
ভরে ওঠে ভূতুমচোখের উঠান। শান্তহাওয়ায় চড়ে
ঘুম নামে, চড়ুই কলহ থেমে গেছে রাতের ভারে।
কদমের গন্ধে ভেসে শ্রাবণের জল গেছে থেমে।
কেবল কয়েকটি বিচ্ছিন্ন জোনাকী করে
আলোর কানাকানি। চারিদিকে নেমেছে অবাক অন্ধকার;
নেভানো আলো ভিতর জীবনের কেনাবেঁচা চলে;
সোনার মোহরে কেনে পাপের উষ্ণতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


