somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্জেন্টিনার সেই ছেলেটি

৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ১৯৮৭ সাল।

হোর্হে হোরাসিও নামের এক ব্যক্তি কাজ করেন ছোট্ট একটা ইস্পাতের কারখানায়। তার স্ত্রী সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি একজন খন্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। ২৪শে জুন, তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে একটা শিশু। শিশুটির বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তাকে একটা স্থানীয় ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দেওয়া হয়। শিশুটির জন্মই হয়েছিল বোধহয় ফুটবল খেলার জন্য। তার নৈপুণ্য ছড়িয়ে পড়তে থাকে চারপাশে। ১৯৯৫ সালের দিকে এলাকার একটা যুব সংঘে যোগ দেয় শিশুটি। তার যোগ দেওয়ার পর পরবর্তী চার বছরে তারা একটি মাত্র খেলায় পরাজিত হয়েছিল। এই সংঘটি ধীরে ধীরে The machine of '87 নামে পরিচিত হয়ে ওঠে কারণ তাদের প্রত্যেকের জন্মই হয়েছিল ১৯৮৭ সালে।

সবকিছুই ঠিকমত চলছিল কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১১ বছর বয়সে গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। প্রতিমাসে ৯০০ ডলার টাকা দরকার ছিল চিকিৎসার জন্য। বাবা-মায়ের সাধ্য ছিলনা এই জটিল রোগের চিকিৎসা করানোর। স্থানীয় অনেক ক্লাব তার ফুটবল নৈপুণ্যের জন্য তাকে নিতে আগ্রহী হয়েছিল কিন্তু কেউই তার চিকিৎসার ভার বহনে রাজী ছিলনা। সকল স্বপ্ন বুঝি নিমিষেই থেমে গিয়েছিল। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ শিশুটির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি তার খেলা দেখে মুগ্ধ হন। হাতের কাছে কোন কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি তার বাবার সাথে চুক্তি সাক্ষর করেন। বার্সেলোনা তার চিকিত্‍সার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজী হয়। এরপর শিশুটি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক চমক দেখাতে শুরু করেন। আর্জেন্টিনার রজারিওতে জন্ম নেওয়া সেই শিশুটির শৈশবেই চলে যেতে হয়েছিল নিজ দেশ ছেড়ে। বেড়ে ওঠা, বড় হওয়া বার্সেলোনাতেই। স্পেন তাকে নাগরিকত্ব দেয়। স্পেনের জাতীয় দলে খেলাতে শুরু হয় তাদের প্রাণপণ প্রচেষ্টা। এমনকি স্পেনের অনূর্ধ্ ২০ দলের হয়ে তাকে খেলানোর আয়োজন প্রায় করেই ফেলেছিল দেশটির ফুটবল সংস্থা। তিনি যদি সেদিন রাজী হয়ে যেতেন তাহলে আজ তার নামের পাশে একটা বিশ্বকাপ আর দুটি ইউরো থাকত!

কিন্তু তিনি তা করেননি। স্পেনের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ২০০৪ সালের জুনে, আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি খেলায় মাঠে নামেন। তখন থেকেই তিনি সবার কাছে পরিচিত লিওনেল মেসি নামে।

এতকিছুর পরেও চারপাশ থেকে সবাই যখন বলে মেসি নিজ দেশের হয়ে খেলে না তখন আর কিছুই বলার থাকে না। এর উত্তর মেসির চোখ দিয়ে গড়িয়ে পড়া জল। যারা মেসিকে নিয়ে নানা ধরনের সমালোচনা করে থাকেন তারা দয়া করে ইতিহাস টুকু ঘেটে দেখবেন। মেসির তুলনা সে নিজেই। এরকম খেলোয়ার শতবর্ষেও একটা জন্মায় না। মনেপ্রাণে আশা করি মেসি আবারও আর্জেন্টাইন জার্সি পড়ে মাঠে নামবে, রচনা করবে নতুন কোন ইতিহাসের।

- একজন আর্জেন্টাইন মেসির ভক্ত
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×