somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বাবা অতঃপর বৃদ্ধাশ্রম।।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা ১→
হঠাৎ করেই বুকের ব্যাথাটা বেড়ে গেল।
বুকের বাম পাশে এক প্রকার চিনচিনে ব্যাথা
অনুভব করতে লাগলেন রায়হান সাহেব।
ব্যাথাটা কোথায় থেকে আসলো? চীন থেকে নাকি জাপান থেকে?
.
বয়স ত আর কম হয়নি, নাতী - নাতনীর মুখ দেখেছি।
এবার তো যাবার পালা। এসব ভাবছেন রায়হান সাহেব।
একটা পেইন কিলার খেলেন ইতিমধ্যেই।
বুকের ব্যাথা নাহয় এতে কমে যাবে, মনের মধ্যে যে ব্যাথা বাসা বেধেছে, সেটার কি হবে?
আর এ জীবনের কি মুল্য আছে এখন।
.
ঘটনা ২→
জনাব আবির সাহেব, শহরের নামকরা একজন ডাক্তার।
বাবা মায়ের একমাত্র ছেলে তিনি। বাবা অনেক স্বাদ
-আল্লাদ করে ডাক্তার বানিয়েছিলেন উনাকে।
আজ উনি একজন প্রতিষ্ঠিত ব্যাক্তি।
উনার স্ত্রী সুলতানা বেগমও একজন গাইনী ডাক্তার।
.
সকাল নয়টা, জনাব আবির ও মিসেস আবির দুজনেই আলাদা আলাদা গাড়িতে করে নিজেদের অফিসে যাচ্ছেন।
রায়হান সাহেব একা একাই বাড়িতে প্রায় বদ্ধ একটি কক্ষে বসে আছেন।
উনার নাতী অভ্র ও নাতিনী আনিকা দুজনেই বড় বড় স্কুলে পড়ছে।
.
রায়হান সাহেবের সময় কাটানোর মত মানুষ নাই।
কখনো কখনো রায়হান সাহেবের স্ত্রী বেগম রাহেলার
কথা মনে করে কিছুটা কাঁদেন।
ঘটনা ৩→
রায়হান সাহেব খুব চিন্তিত, উনার স্ত্রী রাহেলা বেগম অসুস্থ।
অসুস্থ নয়, উনার বাচ্চা হবে তাই উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.
রোগীর অভিভাবক কে,
রায়হান সাহেব উত্তর দিলেন, জ্বী আমি রোগীর স্বামী।
আপনার স্ত্রীর সমস্যা খুব নাজুক। কি হবে বলা যায়না। আপনি বরং আল্লাহকে ডাকুন,
রায়হান সাহেব ভাবছেন আমার স্ত্রীর কিছু হলে আমি
বাঁচব কি নিয়ে?
.
ঘন্টা খানেক পর রায়হান সাহেব খবর পেলেন উনার
একটি ছেলে সন্তান হয়েছে।
আর উনার স্ত্রী সন্তান জন্ম দেয়ার সময় প্রাণত্যাগ করেছেন।
স্ত্রী শোকে কাতর রায়হান সাহেব তখনি প্রতিজ্ঞা করলেন উনার ছেলে আবির কে ডাক্তার বানাবেন।
.
ঘটনা ৪→
রায়হান সাহেব অনেক দূর্বল হয়ে পরেছেন দিনে দিনে,উনার সেবা সশ্রুষা করা প্রয়োজন।
অন্যদিকে জনাব আবির ও বেগম আবির উনাদের
জরুরী ভিত্তিতে অন্যত্র যেতে হচ্ছে কিছুদিনের জন্য।
জনাব আবিরের স্ত্রী জনাব আবিরকে পরামর্শ দিলেন
রায়হান সাহেব কে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে।
নিজের বাবা তারপরেও জনাব আবির ভাবতে লাগলেন,
বাবাকে সাথে নেয়া ঠিক হবেনা, বাবা বৃদ্ধ মানুষ আর
আমরা সারাক্ষণ কাজে ব্যাস্থ থাকি।
.
অতঃপর বৃদ্ধাশ্রমই রায়হান সাহেবের জন্য নির্ধারিত করা হল।
বাবা আমাদের কাছে আর কোন রাস্তা নেই।
আপনার জন্য একটি ভাল বৃদ্ধাশ্রম দেখেছি,সেখানে
আপনার ভাল যত্ন করবে।
আর আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দিব, আপনি
সেখানে ভাল থাকবেন।
.
রায়হান সাহেব ভাবছেন,
ছেলেকে কষ্ট করে লিখাপড়া করিয়ে ডাক্তার বানালাম।
আর ছেলে আমার আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল।
নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলাম এই ছেলের জন্য।
আর আজ উপহার স্বরুপ যেতে হল বৃদ্ধাশ্রমে।।
লিখা:Al-Amin Ahmed।
( কাজী নজরুলের ছাত্র)
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×