somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুপ থাকা কিংবা না থাকার কল্যান আর অকল্যান

১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[অসুস্থতা হেতু দীর্ঘদিন নিরব থাকায় সামুতে ফিরলাম অনুভুতিতে আসা নিরবতা নিয়েই কিছু কথামালায় ]

চুপ থাকার মাঝে লুকায়িত আছে প্রশান্তির সুর
আল্লাহ প্রদত্ত বাকশক্তি, এক মহা মুল্যবান নূর
সব কথা হচ্ছিল লেখা , মনেরই সুপ্ত খাতায়
প্রস্তুতিও নিচ্ছিলাম কিছু না বলা কথার ছায়ায়।

ভেবেছিলাম নীরবতা হতে পারে এক প্রাচির
ঠোঁটে হাসি ছিল কম, ছিলনা কথার ভিড়
তবে অন্তরে বিধছিল কথা প্রকাশের তীর
দেশের চলমান ঘটনা করে তুলল অস্থির।

জানি, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে
কথা বলুক কল্যাণে; নতুবা থাকুক নিরবে
সেরা মুসলিম বা মুমিন বান্দা কেবল সেই
যার জিহবা থেকে নিরাপদ থাকে সকলেই।

শ্রেষ্ঠ আমল সময়ের উপসনা নামাজ
সাথে গড়ে তুলা সততার সভ্য সমাজ
আর জিহ্বার নিয়ন্ত্রণেই শ্রেষ্ঠতার তাজ ।

আল্লার তরফে জান্নাতের প্রতিশ্রুতি তাদেরি জন্য
যারা নিয়ন্ত্রণে রাখে নিজের জিভ আর গুপ্ত অঙ্গ
রাসুলের (সা.) বাণী, অকারণ বাক বিতন্ডা থেকে
যে চুপ থাকে সে পায় মুক্তি দোযকের আগুন থেকে।

ক্ষুদ্রতম কিছু কথাও যদি অবহেলায় হয় বলা
তা হতে পারে তাদের তরে পতনের ভেলা
সুসংবাদ তাদের , যারা নিজেকে রাখে গোপনে
গৃহে থাকে শান্তিতে, আর কাঁদে পাপের স্মরণে

মানবের পাপের অধিকাংশই ঘটে জিহ্বা দূষণে
শব্দের আঘাতে হৃদয় ভাঙে মায়া মুছে কারণে
সেই ব্যক্তির জান্নাতে প্রবেশ কঠিনই রয়
সমাজ যার অনিষ্ট থেকে নিরাপদ নয় ।

আল্লার প্রিয় তারাই, যারা জমিনে চলে নম্রতায়
আর অজ্ঞ জনের সাথেও শান্ত ভাবে কথা কয় ।
কোন আমল নিয়ে যায় জান্নাতের পথে ?
উত্তরে রাসুল(সা.) বলেন, আল্লাহ ভীতি আর
শক্ত ঈমান ও ইহসানের সাথে পথ চলে।

যে জন আল্লাহর সন্তুষ্টির কথা বলে
জানেনা কতদূর তার সুফল ফলে
তেমনই অসন্তুষ্টির কথা যারা বলে
তারা জাহান্নামে যেতে পারে চলে।

তাই চলুন প্রার্থনা করি এখন সকলে
আল্লাহ আমাদেরকে রাখুন করুণায় ভরা
তাঁর নির্দেশিত পথেই যেন থাকি সর্বদা ।

আমীন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৩:২৫
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×