এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৭ জুলাই প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান।
এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নিয়েছে ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার ১২ জন ছাত্র এবং ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন ছাত্রী।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৯৫৭ জন। এ বোর্ডে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন।
কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী।
ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৪ জন। দেশের পাশাপাশি বিদেশের পাঁচটি কেন্দ্রেও ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৫ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


