somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েকে ধর্ষণ করে হত্যা !!!

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের পর দিন যৌন হেনস্থার শিকার পাকিস্তানের এক কিশোরীর মুখ বন্ধ করে দেওয়া হল চিরতরে৷ অপরাধী অন্য কেউ নন, কিশোরীর জন্মদাতা স্বয়ং৷

পাঞ্জাব প্রদেশের ঘটনা৷ অভিযোগ, লাহোরের ১২৫ কিলোমিটার দূরবর্তী নাওয়ান কোট গ্রামের বাসিন্দা ওই পাক কিশোরীর ওপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালিয়ে গিয়েছেন তারই বাবা সফদর হুসেন৷ প্রথমে লজ্জায় আর অপমানে কাউকে কিছু বলতে পারেনি সে৷ পরে সাহস করে বাড়িতে সব কিছু জানালেও, বাড়ির কেউই তার কথা বিশ্বাস করেনি৷ উপরন্ত্ত কিশোরীকেই ধমকে চুপ করে দেওয়া হয়৷

উপায় না দেখে কিশোরী বাড়ি থেকে পালিয়ে গেলেও, এমন ঘটনা আর ঘটবে না এই আশ্বাস দিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ যাতে পরিবারের মতো আর কারও কাছে গিয়ে বাবার নামে অভিযোগ জানাতে না পারে, তাই বিষ খাইয়ে মেয়েকে খুন করেন সফদর নিজেই৷ সকলের অগোচরে বাড়ির কাছের একটি গোরস্থানে তাকে রাতারাতি কবরও দিয়ে আসা হয়৷ আশ্চর্যের বিষয়, কিশোরীর মা বা পরিবারের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি বা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেননি৷

নিহত কিশোরীর এক বন্ধু সোবিয়া আমন লাহোর হাইকোর্টের বিচারপতির কাছে ঘটনাটি জানিয়ে চিঠি দেয়৷ চিঠির বয়ানের ভিত্তিতে বিচারপতি উমের আটা বন্দিয়াল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷ একই সঙ্গে ঠিক কী হয়েছে জানিয়ে ১৫ দিনের মধ্যে লাহোর পুলিশকে ঘটনার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করার নির্দেশও দিয়েছেন তিনি৷

প্রধান বিচারপতিকে লেখা ওই চিঠিতে সোবিয়া জানিয়েছেন, বাবা দিনের পর দিন তাকে যে ধর্ষণ করে চলেছেন, সে কথা কিশোরী বাড়িতে তার মা, ভাই আর ঠাকুমাকে জানিয়েছিল৷ কিন্ত্ত তার কথায় বিশ্বাস করা তো দূর, উল্টে তাকে ধমকে চুপ করিয়ে দেওয়া হয়৷ অপমানের হাত থেকে রেহাই পেতে শেষে বাড়ি থেকে পালিয়ে সে লাহোরের গুলশান-ই-রবি এলাকায় চলে আসে৷ সেখানে এক আত্মীয় তার সঙ্গে যোগাযোগ করে৷ কিশোরীকে আশ্বাস দেওয়া হয়, যা হয়েছে তার পুনরাবৃত্তি হবে না৷

আত্মীয়ের এই প্রবোধে অবশেষে বাড়ি ফিরতে রাজি হয় সে৷ ৩০ মে বাড়ি ফিরে আসার পর কিশোরীর মা-বাবা কিংবা পরিবারের অন্য কেউ তার পালিয়ে যাওয়া নিয়ে কিছুই বলেনি তাকে৷ বকাঝকাও করা হয়নি৷ সোবিয়ার বন্ধু ভাবতে থাকে, অত্যাচারের পর্ব বুঝি শেষ৷ কিন্ত্ত এই ভাবনা যে একেবারেই ভুল, তা স্পষ্ট হয়ে যায় মাত্র তিন দিনের মধ্যে৷ ২ জুন নিজের হাতে বিষ খাইয়ে মেয়ের মুখ পাকাপাকি ভাবে বন্ধ করে দেন বাবা সফদর হুসেন৷ - পিটিআই
====================
আয়েমি জাহেলিয়াতকেও হার মানিয়েছে এই নরপশু।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×