somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো মা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্রিং ক্রিং... (Every night in my dreams..I see U…I feel u…)
হ্যালো???
আসসালামুয়ালাইকুম,
ও “মা” কেমন আছ?
ভাল আছি, “তুই কেমন আছিস বাবা”?
এই তো ভালো।
তা কখন থেকে ফোন দিচ্ছি।শুধু waiting আর waiting ….
কি ভাত খেয়েছিস ?
হা মা খাইছি।
কি দিয়া ?
ফুলকপি দিয়ে কই মাছ আর পালং শাক।
এখন কি করছিস?
খাবার পর একটু রেস্ট নিচ্ছিলাম।এর ভেতর তুমি ফোন দিলা।
পড়াশুনার কি অবস্থা?তোর না সামনে পরীক্ষা।
এইতো মা একটু রেস্ট নিচ্ছি একটু পরেই পড়তে বসব ইনশাআল্লাহ।
পরীক্ষার আগে বেশি রাত জাগবিনা?শরীর খারাপ হবে।
কি যে বল মা পরীক্ষার আগে কি রাত না জাগলে হয়।
আর শোন বাবা,একটু নামাজ পড়ার চেষ্টা কর।
মা,তুমি যে কিনা সবসময় নামাজ-নামাজ কর।
কত শখ করে তোকে কোরআন পড়াটা শিখিয়েছিলাম তাও ভুলে গেলি।
মা তুমি এবার থামবে। সুযোগ পেলেই বকবকানি শুরু করে দাও।
মা আমি রাখলাম।আব্বুকে টাকা পাঠাতে বল।ভালো থাকো।
আরে শোন শোন... একটা কথা শোন...
(কোন প্রতি উত্তর এলনা)

(আচ্ছা যদি এমন হয়...)
হ্যালো ম্যা।
আসসালামুয়ালাইকুম,কেমন আছো?
অলাইকুম আসসালাম,আছি আলহামদুলিল্লাহ।তুই কেমন আছিস বাবা?
আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।
তোমার বাতের ব্যাথাটা কি কমেছে?
হ্যা বাবা।এখন একটু ভালো অনুভব করছি।তবে কয়েকদিন ধরে দাঁড়িয়ে নামাজ পড়তে একটু কষ্ট হচ্ছে?তাই বসেই নামাজ পড়ি।
এশার নামাজ পড়েছিস বাবা ?
হ্যা মা।নামাজ পড়ে এই মাত্র ঘরে আসলাম।
আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এরশাদ করেছেন, “যে ব্যাক্তি এশার নামাজ জামায়াতের সাথে আদায় করল সে যেন সারাটা রাত ইবাদত করে কাঁটাল”।কেন এই সুযোগ মিস করব মা।
তা বাবা তোমার কোরআন মুখস্ত করার পরিকল্পনা কত দূর?
“চেষ্টা করছি।তুমি আমার জন্য দুয়া করিও।তোমাদের দুয়া পেলে আমার আর কিচ্ছু দরকার নেই”।
“মায়ের কাছে আবার দুয়া চাইতে হয় রে বাবা।তোদের জন্য সারাটাক্ষণ মন থেকে দুয়া করি”।
আচ্ছা মা আব্বুর শরীরের কি অবস্থা?
তোর আব্বুর শরীর ভালো আছে।তোর জন্য সারাক্ষন চিন্তা করে।
বাবা আজকে কি কোরআন হাদিস পড়েছিস?
কোরআন পড়েছি।হাদিস এখনও পড়া হয়নাই।
এখনি পড়ে নে।শয়তান পিছু লাগতে পারে।
হ্যা মা ঠিক বলছ,শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু?শয়তানের ব্যাপারে আমাদের সব সময় সজাগ থাকা জরুরি।শয়তান তো বলেছে, সে আমাদের পথভ্রষ্ট করার জন্য “ সামনে,পেছনে,ডান-বাম সব দিক থেকে আক্রমন করবে”(সুরা আরাফ-১৭)
তোমরা সাথে কথা বলেই পড়ে নিব ইনশাআল্লাহ।
হাদিস না পড়ে ঘুমাব না ইনশাআল্লাহ্‌।
পড়াশুনার কি অবস্থা?
এই তো মা চেষ্টা করছি।
বাবা মনে রাখিস-
“দক্ষতা ছাড়া সততা অর্থহীন,সততা ছাড়া দক্ষতা।আর শোন মানুষকে আল্লাহর দাওয়াত হিকমাহ আরা সুন্দর যুক্তির মাধ্যমে দেবার চেষ্টা করবি।জীবনে চলার জন্য সবসময় মধ্যমপন্থা অবলম্বন করার চেষ্টা করবি।মানুষের কল্যাণ করবি সাধ্যমত। আল্লাহ্‌র দিকে ডাকতে গেলে বাঁধা আসবে,তাই বলে পিছু হটলে চলবেনা।ধৈর্য ধরে কাজ করে চলতে হবে।আর মনে রাখিস,আর কোন নবী রাসুলকে এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ্‌ পাঠাবেন না,এখন আমাদেরকেই আল কুরআন আর রাসুলের আদর্শ অনুসরণ করে মানুষকে আল্লাহ্‌র দিকে ডাকার কাজ করতে হবে।আর না ডাকার পরিনতি হবে ভয়াবহ”।
হ্যা মা ঠিক বলেছো,সব মুসলমানের দায়িত্ব ইসলামকে জীবনব্যাবস্থা হিসেবে মেনে চলা,এবং সেই জীবনব্যাবস্থার দিকে মানুষকে আহবান করা।
আচ্ছা মা,আদনানের মায়ের কি অবস্থা?উনার শরীর এখন কেমন আছে?
শরীরটা বেশ ভালো নেই।ছেলের জন্য সারাক্ষন মন খারাপ করে থাকে।আমি আজ সন্ধায় দেখা করতে গিয়েছিলাম।তুই খাবার দাবার ঠিক মত করবি ঠিক আছে।
আচ্ছা মা আজ তাহলে রাখি,তুমি আমার জন্য দুয়া করিও।আমি যেন তোমাদের চক্ষুশীতলকারী সন্তান হতে পারি।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×