আহা বাচ্চাদের ঈদের খুশি দেখলে কই জানি চিনচিনে ব্যাথা লাগে। হায় ঈদ! ছোট বেলায় শুধু এই কথা ভেবেই কত না খুশি লাগত। কই যে গেল! কই যে গেল আমার ঈদগুলো ।
তখনও দাদা ছিল এই দুনিয়া। কত মমতা! হাসি আর গান! ফুফু হয়ত তার বাবাকেই খালি ঈদ উপহার দিয়েছিল । ঘৃণায় মুখ ফিরিয়ে নিত দাদা তার নাতনি কিছু পায়নি বলে। কষ্ট পেয়ে জড়িয়ে রাখত। দাদা তোমাকে হারিয়েছি অনেকগুলো বছর হয়ে যায় কেন যে তোমার স্মৃতি এখনও জ্বালায়?কেন যে অতীত টানে?এমন তো হবার কথা নয়।
যেবার রমযানে নানী মারা গেল, খুব কেদেছিলাম। কাদব না?ঈদের জুতা যে সেবার আর কেনাই হয়নি। নানী! তোমাকে যখন অনুভব করতে শুরু করছি ততদিনে তুমি অনেক অনেক দুরে। নানী! তোমার ভাইয়ের বউ গতমাসে তোমার কাছে চলে গেল। বুড়িটা তোমার অভাব ঘুছিয়ে দিত। নানী গতমাসে প্রান খুলে কেদেছি যেখানে মিশে ছিলে তুমিও।
মা আজকাল বুড়িয়ে গেছে বুড়ো হবার আগেই। হবে না! বিছানায় পরে থাকা তার বাবা না ফেরার দেশে রওয়ানা হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত মা ই যে ছিল তার ছায়ার মত। তখনও পৃথিবী এত আধুনিক ছিল না। মার যে বিয়ে হয়েছিল জাতের ছেলে দেখে তার বেতন দেখে নয়।মা দাদী যে চার ফুফু তোমার কাছে রেখে হারিয়ে গেল কি আন্তরিকতার সাথে তুমি তাদের বিয়ে দিয়েছিলে তোমার মনে আছে তো? তুমি সবভুলে যাও হঠাৎ হঠাৎ। মা তোমাদের বিয়ের একুশ বছর হয়ে গেল আজও শখ করে যে কিছুই কেনা হল না তোমার।তোমার কত অসুখ মা। এত অসুখ এই লজ্জায় সব লুকাও ।পয়সাওয়ালা ছেলে পেয়েও আর অনেকের মত কচি বয়সে মেয়ের বিয়ে দিলেনা। তোমার মেয়ে পড়াশোনা করবে,নিজের আলাদা পরিচয় থাকবে, মা! তোমার সাহস কত! তুমি নাকি ভাব তোমার মেয়ে তোমার থেকেও ভাল মা হবে! এ জীবন কেন শত জীবন নিংড়ে দিলেও তোমার ভালবাসা অতিক্রম করার আমি কেউ নই মা। শুধু তুমি ছাড়া মা বাবা,আমি, ভাই সবাই যে বেতালা ।
মা,,,,,,,আমি তো জালে ফেসে গেলাম গো....অতীতের জালে বাধা পরে গেছি মা। আমার আর মুক্তি নেই। আর যে এক পা ও আগাততে ইচ্ছে করে না মা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


