আমি তোমায় পেলাম
আমির হামজা
তুমি নেই তাই আমি নেই,
তুমি এলে তবেই যেন প্রান পেলাম,
হঠাৎ এসে কেন বললে আমায়,
ফিরে তাকাও, আমি এইতো এলাম,
আমি ফিরে তাকালাম।
আমি তোমাই পেলাম।
এতো দিন তুমি কথায় ছিলে
এলেনা কেন শরৎ, হেমন্ত, বসন্তে?
এলে তুমি বর্ষা বাদলে।
তোমায় পেয়ে আমি যেন কি পেলাম,
তুমি এসে হঠাৎ কেন বললে আমাই - এইতো আমি এলাম।
আমি সব ভুলে ফিরে তাকালাম।
আমি তোমায় পেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


