somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ অভিমানী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হিমেল ভাই কে আজকে দেখছিলা?
- হুম দেখলাম তো
- কথা বলতে যাওনি যে?
- তুমি কথা বলেছো এতেই তো হবে
- ভদ্রতা টুকু দেখাতে পারতা?
- ও, উনি এখন মস্ত বড় কেউকেট বলে আমাকে দেখা করতেই হবে?
- এইভাবে কথা বলছো কেন সাব্বির?
- একটা দাওয়াতে কারো সাথে দেখা না করার জন্য এত সিরিয়াস হচ্ছো কেন তিশা?
- তুমি কি আমার ব্যাপারটার জন্য তাকে অ্যাভোয়েড করো?
-পুরনো কথা মনে আছে দেখছি? ভালো তো ভালো না?
- সাব্বির, কি বলতে চাও তুমি?
- তুমি যে এক কালে তোমার হিমেল ভাইয়ের প্রতি দুর্বল ছিলা সেটাই...
- তুমি সেটা জেনেই তো আমাকে বলেছিলা ভালোবাসি তাই না?
- ভুল করেছিলাম কোনো?
- আমিও জানতাম তুমি এক কালে সিলভিয়ার সাথে
- জাস্ট সাট আপ তিশা!!!!

সাব্বিরের মেজাজ টা খারাপ হয়ে গেল। সামান্য এক বিয়ে বাড়ির ঘটনা নিয়ে এইভাবে কথা কাটাকাটি কি ঠিক হল? আর বিয়ের দেড় বছরের মাথায় পুরনো প্রসঙ্গটাও উঠে ফেলার দরকার বা কি ছিল। রাত একটার আগে ঘুমানো হয় না সাব্বিরের। আমার কি দোষ এই ভাবতে ভাবতে ১১ টায় শুয়ে গেল বিছানায়, একটাও কথা হয়নি তিশার সাথে।

হুট করে ঘুম ভেঙ্গে গেল সাব্বিরের। পাশে তিশা নাই, গেল কোথায়? মোবাইলের ঘড়িতে রাত দুটা বাজে। উঠে বসল সাব্বির। ঘরে পাশে লাগানো বারান্দায় কার যেন ছায়া। যেয়ে দেখল গ্রিলের সাথে মুখ লাগিয়ে আছে অভিমানী মেয়েটি। কাঁদছে নাকি? চাদের সামান্য আলো ওর মুখে এসে পড়ছে।

অভিমানে ভরে আছে তিশার মনটা। সাব্বির এইরকম করল কেন? সে কি আমাকে সন্দেহ করে? আমি তো কিছুই বললাম না তাকে। এইভাবে ব্যাপার টা তুলে আনার কি দরকার ছিল। চোখের পানি গড়িয়ে পরছে তিশার গালে।

চমকে উঠল তিশা, পিছন থেকে ওর কোমর এসে জড়িয়ে ধরেছে সাব্বির। সাব্বিরের মুখ টা নেমে আসল তিশার ঘাড়ে। ফিস ফিস করে বলে উঠল , “ ভুল হয়ে গেছে তিশা, বড্ড ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবেসে যাবো”। দুই বছর আগেকার সেই পরিচিত মমতা মাখানো কণ্ঠ। এক নিমিষেই তিশার সব অভিমান দূর হয়ে গেল। রাতের স্নিগ্ধ চাঁদের আলো দুজনার উপর এসে পরছে এখন।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×