somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিভার্সিটি লাইফের শেষ ক্লাস পার্টি। যথারীতি আয়োজক জয়। তবে সে মুচকি মেরে হাসছে কিছুক্ষণ ধরে। ছেলে মেয়ে গুলো হা করে দেখছে যে তাদের প্রিয় চকলেট কেক গুলো মানুষের পেটে যাচ্ছে। কেক তো মুখে মাখার জন্য, খাওয়ার জন্য কি? একমাত্র জয় জানে শুধু ক্রিম দিয়ে একটা কেক বানানো আছে, সবার মুখে আজ মাখানো হবে। এর পর তো শুরু হবে বিদায়ের পালা...

মোবাইলের ভাইব্রেসনে চমকে উঠল, এসএমএস দিলো কে? অবন্তী এসএমএস দিয়েছে। হাসি মুখে পড়তে যাবে, কিন্তু চমকে উঠল, কি লিখেছে অবন্তী? “জয় আমাকে ক্ষমা কর,কথাটা মুখে বলার সাহস আমার নাই, কিন্তু কিছুতেই রিলেশনশিপ আমি কন্টিনিউ করতে পারছি না, কিছুতেই না”। থমকে গেলো জয়ের সময় টুকু। মাথায় আসলো না কল দেয় কিংবা রিপ্লাই এ কিছু বলে। ক্লাসের ব্যাগ টা কাঁধে নিয়ে হাঁটা দিল বাসার উদ্দেশ্যে। পিছনে বন্ধুদের উৎসব শুরু হয়েছে। অনেকেই জয় কে খুঁজল, কিন্তু ক্লাসে নেই সে।

একটু পিছনে ফিরে চাইলে অনেক কিছু পরিষ্কার হয়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের মারকুটে ছেলে জয়। পাশ করে বের হয়ে ফার্ম খোলার ইচ্ছা তার। শৃঙ্খলতায় বিশ্বাস নাই। জুনিয়র এক ছেলের গালে চড় বসিয়ে দিয়েছিল একবার। সবকিছু বদলে গেলো অবন্তী আসার পর। রিলেশনে শুরু হয়েছিল ধীরে ধীরে। কোন এক জন্মদিনের অনুষ্ঠানে পরিচয়, বাধ্যে হয়ে বৃষ্টির দিনে এক ছাতার নিচে, শরতের সেই মুগ্ধ করা বিকেলে সাদা মেঘ কে সাক্ষী মানা। বদলে গেল জয়। সেই জুনিয়র ছেলের কাছে ক্ষমা চাওয়া, নিজেকে শৃঙ্খলতায় আনা। শুধু অবন্তীর জন্য প্রথমে একটা চাকরি পেতে হবে। ফার্মের চিন্তা বাদ।

একটু আলাদা ছিল তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মটর বাইকে না, কে এফসি না। রিক্সায় হাত দুটো ধরে ঘুরে আসা, মাসে একবার নিয়ম ছোট্ট কোন হোটেলে বিরিয়ানি খাওয়া। গোধূলি বেলায় হাঁটতে হাঁটতে স্বপ্ন গুলো বুনে চলা। নতুন করে ছোট্ট জীবন কে চেনা।


পরের দিন সন্ধ্যা বেলায় ফোন আসলো জয়ের কাছে:
- জয়?
- জি বলছিলাম
-অবন্তীর বড় ভাই
-ও ভাইয়া কেমন আছেন
- ভাইয়া, আমার বোন কে, আমার পরিবার কে ক্ষমা করে দাও। সত্য ভালোবাসার যোগ্য না আমরা।
- ভাইয়া আমি তো ওর জন্য...
- জানি জয়, কিন্তু বাদ দাও। ও তো তোমার সাথে কথা বলতে পারবে না, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
- আমার কি দোষ ছিল?
- না অনেক কিছু বললে হয়ত পরিস্থিতি বুঝবা, কিন্তু বলে কোন লাভ নাই। আজকে রাখছি।

সেদিন রাত্রি বেলায় নীল ফেসবুকের হোমপেজে অবন্তীর একটা স্ট্যাটাস ভেসে উঠল, “ সারা জীবন পাপী হয়ে থাকব একজনের কাছে। ক্ষমা চাইবো না, ক্ষমা পাবার যোগ্যতাটুকু কেড়ে নেওয়া হয়েছে”। ঐটায় ছিল ফেসবুকে অবন্তীর শেষ স্ট্যাটাস। অ্যাকাউন্ট ডি একটিভ করে দেয় সে।


“স্যার, ঐ দেড় লক্ষ টাকার প্রজেক্ট টা আমরা পাচ্ছি বুঝছেন”। তার ফার্মের কর্মকর্তা ফারুকের কথায় বাস্তবে ফিরে আসলো জয়। কয়েকটা বছর কেটে গেছে। “ও, তাহলে তো ভালই ফারুক, আগামীকাল থেকে কাজ শুরু করে দেয় নাকি?”। “জি স্যার, স্যার একটু ছুটি নিতাম দুপুরে, একসাথে লাঞ্চ করার কথা, ও অপেক্ষা করছে”। জয় হেসে বলল, “ও তা যান তাড়াতাড়ি। কাজ তো হয়ে গেছে”। হাসতে হাসতে স্যারের রুম থেকে বের হল ফারুক, ওর রিলেশনের ব্যাপারে স্যার জানে, পজিটিভ সাপোর্ট দেন তিনি।
অপেক্ষা, করে যাচ্ছে জয়। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে তার। কত অলৌকিক কিছু না ঘটে এই পৃথিবীতে, তার জীবনেও ঘটতে পারে। হয়ত এমন কোন এক দুপুরে আসবে ফোন, অবন্তী বলে উঠবে, " কি ব্যাপার, ফার্ম নিয়ে বিজি, আমার কথা কি মনে আছে? সময় হবে আজকে একটু হাঁটতে বের হবার"। জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবে অবন্তী, এই অপেক্ষায় কেটে যায় জয়ের ব্যস্ত সময় গুলি।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×