
ইশ।
কতদিন যে কোনো ললনার সুললিত কন্ঠ কর্ণকুহরে প্রবেশ করে নাহ!
যাইহোক, দুধ না থাকিলে তাহার স্বাদ ঘোলেই মেটাইতে হয়। ভাবিলাম, ললনায় ফোন দ্যায় না, ক্ষতি কি? আমাকে স্বয়ং বাংলালিংক অফিস হইতে ফোন দিয়েছে!
দেখি, ইহারা কি সন্দেশ শ্রবণ করায়!
ওমা, যেই রিসিভ করিয়াছি, এক কোকিলকন্ঠী আচমকা বলিয়া উঠিলো, প্রেম করিতে চান?
আমি ত চমতকৃত হইয়া বিছানায় উঠিয়া বসিলাম। রোমাঞ্চে শরীরের রোম শিহরিত হইয়া উঠিল! এমন কোকিলকন্ঠী ললনা, নিজেই কল করিয়া জানিতে চাহে প্রেম করিব কি না?
এত মেঘ না চাহিতে ছাতা সহ বৃষ্টি!
সাতপাচ ভাবিতেই আমারর কানে আসিল,
আর কত কান্দাইবারে বন্ধু, ছেড়ে যাইবা যদি....
ভ্যাবাচ্যাকায়িত আমাকে অধিকতর ভ্যাবাচ্যাকা করাইয়া দিয়া সেই ললনা বলিয়া চলিল, আপনি যদি প্রেম করিতে চান তবে ১ চাপুন আর শুনিতে থাকুন অসাধারণ সব রোমান্টিক গান মাত্র পাচ টাকা......
আমার আর সহ্য হইল না, অধিক কিছু বলিবার আগেইই তাহার কল কাটিয়া রাগে দু:খে ফোনটা ছুড়িয়া মারিলাম,
বালিশটার উপরে মাথা গুজিয়া ভাবিতে লাগিলাম,
কল ক্যান করিলা,
মিস্টি কথা ক্যান কইলা,
এমন করিবা যদি.....
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


