somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুঝলাম বড়রা কত ত্যাগ স্বীকার করেন!!!

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমর দাদার ছিলো নাত-নাতনীর বিশাল বাহিনী । এর ভিতরে নিয়মিত বাহিনীতে (চার ছেলের ঘরের) আমার ১৪ জন সবসময় কাছে থাকতাম আর রিজার্ভ ফোর্সএ থাকতো ৬ জন (দুই ফুপু এক কাকার) যারা মাঝে মাঝে মূল বাহিনীতে যোগ দিতো। এতো গুলো নাত-নাতনীর প্রিয় দাদা হওয়া কিন্তু চারটে খানি কথা নয়। কথায় আছে দশের মুখ ছাই দিয়েও ভরাও কঠিন।

সারা বাংলাদেশের মত আমাদের এলাকাতেও শীতের সময় ওয়াজ-মাহফিল লেগেই থাকতো। দাদা ছিলেন হাজী মানুষ। প্রায় প্রত্যেক মাহফিলে যেতেন আর তবারক হাতে রাত ২টা ৩টার দিকে বাহিনীকে ডেকে জাগাতেন। বেশি ডাকতে হতো না, কারন দাদা মাহফিলে গেছে তাই আমরা ঘুমালেও আমাদের কান সজাগ থাকতো। তবারক হিসাবে প্রায়ই থাকতো মাংস দেওয়া খিচুরি। পারাপারি করে চেটেপুটে খেতে আহ কি স্বাদ....

আমি তখন প্রাইমারিতে পড়ি। একদিন ভাবলাম আমিও মাহফিলে যাবো, মাহফিল থেকে যখন তবারক নিয়ে ফিরবো দাদার মত আমাকেও সব ভাই-বোন ঘিরে ধরে তোয়াজ করবে কল্পনা করতেই বুকটা খুশিতে ফুলে উঠলো। দাদকে বললাম “ দাদা আমিও আপনার সাথে মাহফিলে যাবো ” দাদা বললো, না তুই ছোটো, শীতের রাত, এত রাত পর্যন্ত তুই জেগে থাকতে পারবি না। কিন্তু আমিতো নাছোড় বান্দা, ভাই-বোনদের সামনে হিরো হবার চান্সনতো আমি ছাড়তে চাচ্ছি না।

একদিন সম্পর্কে ভাই হয় (সোজা ভাই) এর সাথে মাহফিলে যাবো এটা আম্মাকে রাজি করিয়ে ফেললাম। মা প্রথমে রাজি ছিলেন না কিন্তু মাহফিলটা ছিলো বাড়ির কাছেই আর আমার এতো আগ্রহ দেখে আর না করতে পারলেন না। গেলাম মাহফিলে, মাহফিল সাধারণত সন্ধ্যার পরেই শুরু হলেও প্রথম দিকে স্থানীয় বক্তারা ওয়াজ করতে থাকলেন। রাত ১১টার পর আসলেন প্রধান বক্তা। রাতটাকে অনেক লম্বা মনে হচ্ছিলো। অবশেষে তিনি মোনাজাতের জন্য হাত তুললেন, আমি খুশি হলাম, কিন্তু না- তার লম্বা ওয়াজের মতা তার মোনাজাতও যে অনেক লম্বা। আমি ছোট মানুষ অতখন কি আর হাত তুলে রাখতে পারি! হাত নামিয়ে রাখলাম।

রাত ১২টার পর সবাই সারি ধরে বসলো। আমি বুঝলাম আমি আমার গন্তব্যে এসে গেছি। কলাপাতা হাতে দেওয়া হলো তার পর তাতে দেওয়া হলো বহু কাঙ্খিত সেই তবারক। কিন্তু একি এ যে পরিমানে অনেক কম আশেপাশের লোকেরা যতটা পেয়েছে আমি ছোট বলে তার চেয়েও কম দিয়েছে। এর থেকে আমি খাবো কতটুকু আর বাড়িতে নিয়ে ভাই-বোনদের সামনে পাঠই বা নিবো কতটুকু।
আসলে দাদা বসতেন আমন্ত্রিত অতিথিদের সাথে। সেখানে এমনিতেই বেশি পেতেন আর বাড়িতে নাত-নাতনী আছে বলে নিজের চেষ্টাতেও একটু বেশি নিয়ে আসতেন অপরদিকে আমি বসেছিলাম গন কাতারে তার মধ্যে আবার ছোট পোলাপান।

যাই হোক নিজের জিহ্বার চেয়ে ভাই-বোনদের সামনে হিরো হবার লোভ বেশি কাজ করলো। পুরোটা তবারক গামছায় বেঁধে বাড়ির দিকে চললাম। বাড়ি গিয়ে দেখি দাদাও এসে গেছে এবং যথারিতি দাদাকে ঘিরে পোলাপানদের চিল্লাপাল্লা। আমাকে দেখে আমার দিকেও এগিয়ে এলো কিন্তু গামছা খুলে তবারকের পরিমান দেখে হতাশ হলো আর আমি বুঝলাম অন্যকে একটু অনন্দ দেবার জন্য নিজেকে কতটা ছাড় দিতে হয়।/:)

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×