somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন কথা: বাবার শিক্ষা পদ্ধতি!

২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় বাবাকে খুব ভয় করতাম, মা কেও ভয় পেতাম তবে বাবাকে একটু বেশি। পাঁচ ছেলেমেয়ের সংসার চালাতে বাবা সবসময়ই টেনশনে থাকতেন তাই ছেলেমেয়েদের সোহাগ কারার মোড তার কমই থাকতো। তাই বাবার সাথে আমার সুখ স্মৃতি খুবই কম।

যাই হোক, একবার আমার পায়ের সেন্ডেল বেশ পুরাতন হয়ে কয়েকবার মুচির কাছ থেকে ঘুরে আসলো। স্কুলেও যেহেতু সেন্ডেল বা চটি পরে যেতাম তাই বিশেষ বিবেচনায় সেবার বাবা আমাকে কিনে দিলেন বাটা কম্পানির ১২০ বা ১৫০ টাকা দিয়ে এক জোড়া চটি। (তখনকার সময়ে দামটা একটু বেশিই ছিলো)

মা এর মাধ্যমে বারবার সাবধান করে দেওয়া হলো যাতে খেলতে গিয়ে হারিয়ে না ফেলি বা সেন্ডেল সহ ফুটবল খেলে ছিরে না ফেলি বা পানিতে না ভিজাই ইত্যাদি ইত্যাদি....

জুতার বয়স তখন এক সপ্তাহের মত। আমের সিজন। বাড়ির সামনে রাস্তার পাশে যে কবরখানা আমগাছ আছে জুতা গাছের গোড়ায় রেখে আমি উঠলাম আম গাছে। নিচে জুতার কথা খেয়ালই নেই। বাবা তখন সে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। গাছের গোড়ায় জুতা দেখেই চিনতে পারলেন গাছে কে। আমি তখন মনের সুখে এই ডাল ঐ ডাল করে আম খুঁজছি।

বাবা আমাকে একটা শিক্ষা দিবার জন্য চুপি চুপি জুতা জোড়া বাড়িতে নিয়ে মা কে বললেন “ তোমার ছেলেকে এত দামি জুতা কিনে দিয়ে কি লাভ, এই ভাবেই তো হারিয়ে আসবে ” বাবার হাতে জুতা দেখে মা আর মুখে কোনো উত্তর খুঁজে পেলেন না।

এ দিকে গাছ থেকে নেমে জুতা জায়গা মত না পেয়ে মাথাটা চক্কর মারলো, এত পই পই করে বলে দিয়েছিলো জুতার দিকে খেয়াল রাখতে আর আমি ৭ দিনের মাথায় হারিয়ে ফেললাম। আজ বুঝি আমার রাতের ভাত বন্ধ, আর কি কি হতে পারে মনে মনে ভাবছি আর পাগলের মত জুতা খুঁজছি। কিন্তু না জুতা তো পেলামই না আশে পাশে কাউকে জিজ্ঞাসা করার মতও পেলাম না।

কি করা যায় ভেবে ঠিক করলাম, প্রথমে নিন্ম আদালতে (মা এর কাছে) হাজিরা দেই তার পর হাইকোটে যা হবার হবে। জুতার টেনশনে লাল কান আর শুকনো মুখ দেখে নিন্ম আদালত অভয় দিয়ে বললেন জুতা পাওয়া গেছে, সেই সাথে ভবিষতে কেনো জুতার বেপারে আরো সাবধান হবো না সেই বিষয়ে রুল জারি করলেন । মাথা অনেকটা হালকা অনুভব করলাম যাক জুতা যেহেতু পাওয়া গেছে হাইকোটে ফাঁসি হবে না, বড় জোর কয়েক ঘন্টা সশ্রম কারাদন্ড হবে। কিন্তু সেবার কপাল আমার বেশ ভালো। হইকোটের বিচারক অন্য কাজে ব্যস্ত থাকায় আমর কেসটা দু এক দিনে এমনি এমনি খারিজ হয়ে গেলো B-) B-) হিঃ হিঃ
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×