বয়স ৫০ পেরিয়ে গেলেও থেমে নেই খোদেজা খাতুনের জীবন সংগ্রাম। পুরুষ গাছিদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে তরতর করে বেয়ে উঠেন খেজুর গাছের শীর্ষ চূড়ায়। কোমরে শক্ত দড়ি বেঁধে, কাঁধে সরঞ্জাম নিয়ে দক্ষতার সঙ্গে করে যান রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুতের যাবতীয় সব কাজ। তার সাহসী ও ঝুঁকিপূর্ণ কাজ অন্যদের চোখে যেমন বিস্ময় সৃষ্টি করে তেমনি এলাকার নারীদের অনুপ্রেরণা জোগায়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের বাসিন্দা খোদেজা খাতুনের জীবন চলছে প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে। শৈশব পেরোনোর আগেই বাবা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। মা ও ছোট ৮ ভাই-বোনের মুখে অন্ন তুলে দিতে মাত্র ১৪ বছর বয়সেই শ্রমজীবী মানুষ হিসাবে জীবন শুরু করেন। তিনি জানান, নারী-পুরুষের ভেদাভেদ ভুলে কৃষিকাজ থেকে শুরু করে এমন কোন কাজ নেই জীবিকা নির্বাহের জন্য যা করেননি। পরের জমিতে লাঙ্গল দেয়া, স্যালো মেশিনের হাতল ঘোরানো, হাতে কোদাল তুলে জমি কোপানো, মাথায় ধান-পাটের বোঝা বহন এবং শরতের শুরুতে হাতে হাঁসুয়া তুলে নিয়ে খেজুরের গাছ কেটে রস সংগ্রহ। এখন খেজুর গাছ প্রস্তুতের কাজ।
তিনি জানান, তার বাবার দ্বিতীয় বিয়ের পর চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিবার। খেয়ে না খেয়ে কোন রকম সংসার চলছিল । এত কষ্ট সহ্য করতে না পেরে নিজেই জীবন সংগ্রামে ঝাপিয়ে পড়েন। ২ ভাই আর ৬ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্কুলের বারান্দায় পা রাখারও সুযোগ হয়নি তার। পরিবারের সদস্যদের মুখের দিকে চেয়ে কোন উপায়ন্তর খুঁজে না পেয়ে কিশোরী বয়সেই নেমে পড়েন কৃষিকাজে। অন্যের জমি বর্গা নিয়ে কাজ শুরু করেন। বহু কষ্টে একটা স্যালো মেশিন কিনে নিজেই এক-আধ বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন। এক পর্যায়ে শীত মৌসুমে ঝুঁকি নিয়ে নেমে পড়েন খেজুরের রস আহরণের জন্য গাছ প্রস্তুতের কাজে। রস দিয়ে নিজেই গুড় তৈরি করে বাজারে নিয়ে বিক্রি করেন।
খোদেজা জানান, ভাই বোনদের মানুষ করার পর দু’ভাই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেছে। বোনগুলো আমার পরিশ্রমের পয়সায় বিয়ে দিয়েছি। তারা কমবেশি সবাই ভালো আছে। শুধু নিজে সংসার জীবনে আবদ্ধ হয়নি ভাইবোনদের মুখের দিকে তাকিয়ে। সংসার যে কি তা নিয়ে ভাবারও সময় ছিল না। তিনবছর আগে মা বছিরন নেছাও মারা গেছেন। তিনি বলেন, আমি নারী হয়েও পুরুষের মত জীবন সংগ্রামে লড়ছি। এখন আমার সবকিছু সয়ে গেছে। মনে হয় সবই নিয়তি আর বিধাতার খেলা। সারাদিনের পরিশ্রমে যা আয়-রোজগার হয় দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয়। তাই ঝুপড়ি ঘরেই জীবন কাটে আমার
পঞ্চাশোর্ধ্ব গাছি খোদেজা বেগমের জীবন সংগ্রাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।