somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তির নতুন দিগন্তে বাংলাদেশ- টেলিটকের থ্রি জি যাত্রা শুরু সতের লাখ গ্রাহক দিয়ে

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুতে ১৭ লাখ গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) সুবিধা দেয়ার লক্ষ্য নিয়ে দ্রুত নেটওয়ার্ক সমপ্রসারণের কাজ করছে একমাত্র দেশি মোবাইল ফোন অপারেটর টেলিটক। আগামী ২৬ মার্চ উদ্বোধনের লক্ষ্য নিয়ে এখন কাজ চলছে বলে ইত্তেফাককে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান। ইতিমধ্যে ৭টি কোর সাটটের (সুইচ রুম) জন্য জমি লিজ দিয়েছে বিটিসিএল। একই সঙ্গে প্রায় আড়াই হাজার বিটিএস বসানোর কাজও চলছে। ডিসেম্বরের মধ্যেই চীন থেকে থ্রি জি’র প্রথম কিস্তির যন্ত্রপাতি দেশে এসে পৌঁছাবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রথম পর্যায়ে সব গ্রাহককে থ্রি জি সুবিধা দেয়া যাবে না। বর্তমানে টেলিটকের যে সাড়ে ১২ লাখ গ্রাহক রয়েছে, এদের একটি অংশ এবং নতুন কিছু গ্রাহককে এই সুবিধা দেয়া হবে। সব মিলিয়ে সেই সংখ্যা ১৭ লাখের মত। কিভাবে নতুন গ্রাহক নির্ধারণ করা হবে তার একটি পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। এবার যাতে সিমকার্ড কিনতে হুড়োহুড়ি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। বর্তমান সিমকার্ডে থ্রি জি সুবিধা পাওয়া যাবে না। পুরানো গ্রাহককে নম্বর ঠিক রেখে সিমকার্ড পরিবর্তন করে দেয়া হবে। সেই সিম কাডে একই সাথে থ্রি জি ও টু জি সেবা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিটিআরসির কাছ থেকে ইতিমধ্যে থ্রি জি’র লাইসেন্স পাওয়ার নিশ্চয়তার চিঠি তারা পেয়েছেন।

টেলিটকের একজন কর্মকর্তা জানান, মার্চের আগেই টেলিটকের গ্রাহক সংখ্যা আরো প্রায় ১৮ লাখ বৃদ্ধি করার জন্য নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। বাংলাদেশের ছয়টি মোবাইল অপারেটরের মধ্যে টেলিটক একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে টেলিটক অন্যান্য অপারেটর থ্রি জি সেবা নিয়ে বাজারে আসার আগেই মার্চ থেকে অন্তত ৬ মাস পরীক্ষামূলক এই সেবা প্রদান করবে। আর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবি যদি থ্রি জি চালু করতে চায় তাহলে আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য উন্মুক্ত নিলামে অংশ নিয়ে লাইসেন্স নিতে হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ। তিনি বলেন, নিলামে অংশ না নিলেও উপযুক্ত টাকা দিয়ে টেলিটককে লাইসেন্স কিনে নিতে হবে।

এ ব্যাপারে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অন্য অপারেটরদের মত টেলিটকও লাইসেন্স কিনে নেবে। কিনে নেয়ার প্রস্তুতি নিয়েই তাদের কাজ চলছে বলে জানান তিনি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে টেলিটক আগামী বছর ২৬ মার্চে পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল সেবা চালু করবে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু কয়েকদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন। গত ৯ আগস্ট টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ পর্যালোচনা সভায় দেশে দ্রুত তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল সেবা চালু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেয়া সম্ভব।

টেলিটকে থ্রিজি সেবা প্রদানের ঘোষণার পরপরই এর গ্রাহক সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন টেলিটক এমডি মুজিবর রহমান। প্রতিমাসে টেলিটকের ৫০ হাজারের বেশি সিম বিক্রি হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি নাগাদ গ্রাহক সংখ্যা ৩০ লাখে নিয়ে যেতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যেই সীমাবদ্ধ থ্রি জি

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের গ্রাহকরা থ্রি জি সেবা পাবেন বলে জানা গেছে। তবে এমডি বলেন, অন্য বড় শহরেও নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা চলছে। মার্চের পর থেকে নেটওয়ার্ক আরো সমপ্রসারণ করে সারাদেশে সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে।

হ্যান্ডসেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ

সূত্র জানিয়েছে, থ্রি জি সেবা গ্রহণ উপযোগী বিশেষায়িত মোবাইল ফোনের সেটের জন্য এরই মধ্যে সিম্ফোনি টেলিটকের সঙ্গে যোগাযোগ করেছে। বিশেষ প্যাকেজের জন্য টেলিটককে ৮০ ডলারে সেট দিতে পারবেন বলেও জানিয়েছেন তারা। টেলিটক এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু না বললেও সেটের মূল্য ৫০ ডলারে মধ্যে নিয়ে আসার জন্য বলেছে। তবে থ্রি জি’কে সামনে রেখে শুধু ঢাকা শহরেই আরো তিনটি কাস্টমার সেন্টার শিগগিরই উদ্বোধন করবে টেলিটক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×