সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৬
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এক নম্বরে যাবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন করতে হলে তথ্যপ্রযুক্তির অগ্রগতি ছাড়া আমাদের পক্ষে সম্ভব হবে না। ছাত্রজীবনে যখন ইঞ্জিনিয়ারিং পড়ি সেটা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে। প্রথম শুনলাম যে, কম্পিউটার নামে একটি যন্ত্র এটা খুব তাড়াতাড়ি হিসাব করে দিতে পারে। তারপর থেকে একটু আগ্রহ কিন্তু বাংলাদেশে বা তখন তো আমরা পূর্ব পাকিস্তানের অংশ কম্পিউটার দেখার কোনো সুযোগ ছিল না। টিভিও ছিল না। পত্রিকায় মাঝে মধ্যে ছবি দেখতাম, বিরাট একটা যন্ত্র, এখানে খুব তাড়াতাড়ি হিসাব করা যায়। ১৯৬৪ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাই। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করে তার পরের বছরই মাস্টার্স অ্যান্ড পিএইচডি। যাওয়ার পরের দিনই ইউনিভার্সিটির কম্পিউটার সেন্টারে গেলাম। আগের কম্পিউটার সেন্টারগুলো ছিল বিরাট। গিয়ে দেখলাম এটা বিরাট যন্ত্র এবং সবাইকে এটা ব্যবহার করতেও দেওয়া হয় না। যাই হোক কোর্স করে কয়েকদিনের ভেতরেই প্রোগ্রামিং শিখলাম। সেটাও তো হয়ে গেল প্রায় ৪৭ বছর আগে। আমার প্রথম কম্পিউটার প্রোগ্রাম। পিএইচডি করার সময় ঠিক করলাম একটা নতুন যে প্রযুক্তি বেরিয়েছে এটা ব্যবহার করে কীভাবে উচু বিল্ডিং তাড়াতাড়ি ডিজাইন করা যায়। এ ছিল আমার তিন বছরে গবেষণার কাজ এবং বেশির ভাগ সময় আমি এ কম্পিউটার সেন্টারেই থাকতাম। আমাকে যে অফিসরুম দেওয়া হয়েছিল সেখানে না থেকে কম্পিউটার সেন্টারে থাকতাম। তখন বলা হতো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার যেটা অক্সফোর্ডের কাছে ছিল নিউক্লিয়ার রিসার্চ এস্টাবলিশমেন্টে। ওই প্রোগ্রাম চালানোর জন্যে মাঝে মধ্যে ওখানে যেতে হতো। এই হলো কম্পিউটারের সঙ্গে আমি কীভাবে যুক্ত হলাম। দেশে ফিরে এলাম ১৯৬৮ সালে। এসে দেখলাম আমাদের এখানে কম্পিউটার বসেছে কয়েকটা। আপনারা অনেকে জানেন হয়তো ১৯৬৪ সালে ঢাকায় এটমিক এনার্জি সেন্টার যেটা বাংলা একাডেমীর পাশে। সেখানে প্রথম কম্পিউটার আসে। তখনকার সময়ের জন্য এটি ছিল বিশাল, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার ছিল। আমাদের কর্তৃপক্ষকে বললাম, এখন থেকে কম্পিউটার পড়াতে হবে। ছাত্রছাত্রীদের নিয়ে যেতাম প্রোগ্রাম চালানোর জন্য অ্যাটমিক এনার্জিতে। visit:www.anekasoft.com
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।