অভিমানি মন আজ অভিমান করেছে
সারাদিন আজ নিজে নিজে পুড়েছে
বার বার নিজেকে শত বকা বকেছে
এই বলবে, এই করবে আজ শুধু ভেবেছে
তোমাকে মন আজ দূর দূর ঢেলেছে
অভিমানি মন আজ অভিমান করেছে।
রাগ করেনি মন আজ নিজেকে বলেছে
মুখ ফুটে বলবে না তাই অপেক্ষাতে রয়েছে
সময় যতই বয়েছে অস্থির শ্বাসে ভেবেছে
কেন এখনও এলে না চিন্তায় ঢুবেছে
অভিমানি মন আজ অভিমান করেছে।
নিজেরই অজানতে তোমাকে খুজেছে
তোমাকে না পেয়ে ব্যস্ত হতে চয়েছে
এই বুঝি জল এল চোখ লুকিয়ে রেখেছে
তুমি যদি না আসো এই ভেবে মরেছে
অধির অগ্রহে তোমার কথা ভেবেছে
অভিমানি মন আজ অভিমান করেছে।
তুমি এলে দেখে আবার মুখ ফিরিয়ে নিয়েছে
মনে মনে বলেছে
অভিমানি মন আজ অভিমান করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


