somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের দুর্নীতি বেড়েছে......

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট চ্যানেলে জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন স্যারের ‘এডিটর’স পিক’ অনুষ্ঠানটি দেখছিলাম।সেখানেই Transparency International এর Corruption Index 2014 প্রকাশ উপলক্ষে TIB আয়োজিত সংবাদ সম্মেলন ও আলোচনা চলছিল। তখনই উদ্গ্রীব হয়ে উঠলাম রিপোর্টটি নেয়ার জন্য। এবং TI এর ওয়েব থেকে ডাউনলোড করে নিলাম। ১২ পৃষ্ঠার রিপোর্টটির কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম।
Corruption Perception Index 2014 অনুযায়ী বিশ্বের শীর্ষ ৩টি দুর্নীতি মুক্ত দেশ হল---
(১) ডেনমার্ক (স্কোর-৯২)
(২) নিউজিল্যান্ড (স্কোর-৯১)
(৩) ফিনল্যান্ড (স্কোর-৮৯)
আর শীর্ষ ৩ টি দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হল-----
(১) যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া (স্কোর- ৮)
(২)সুদান (স্কোর- ১১)
(৩) আফগানিস্তান (স্কোর- ১২)
শীর্ষ দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশ ১৪তম। অর্জিত স্কোর ২৫ এবং র‍্যাংকিং অবস্থান ১৪৫তম। কিন্তু রিপোর্টে র‍্যাংকিং এর ক্ষেত্রে কিছু অংক অনুপস্থিত। যেমন- ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫১, ১৫৩, ১৫৫, ১৫৭, ১৫৮, ১৬০, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫, ১৬৭, ১৬৮ সহ আরো অনেক গুলো। এক্ষেত্রে রিপোর্টের কোথাও এ বিষয়ক কোন ব্যাখ্যা দেয়া নেই।
রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক গড় স্কোর হল ৪৩। তবে শঙ্কার কথা হল ৬৯% দেশেরই স্কোর ৫০ এর কম।
মহাদেশ বিবেচনায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ২ অঞ্চল হল- আফ্রিকা এবং পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার অঞ্চল গুলো।
উপরের দুই মহাদেশের তুলনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবস্থা তুলনামূলক ভালো। এর গড় স্কোর হল ৪৩।
এশিয়া প্যাসিফিক এর সবচেয়ে ৫টি দুর্নীতিগ্রস্ত দেশ গুলো হল-
(১) উত্তর কোরিয়া (স্কোর-৮)
(২) আফগানিস্তান (স্কোর-১২)
(৩) মায়ানমার (স্কোর-২১)
(৪) পাপুয়া নিউগিনি (স্কোর- ২৫)
(৫) লাউস (স্কোর-২৫)
বাংলাদেশের প্রতিযোগী কয়েকটি দেশের অবস্থান—
দেশের নাম-------- অবস্থান------------- স্কোর
ভারত-------------৮৫তম---------------৩৮
পাকিস্তান----------১২৬তম---------------২৯
মায়ানমার ---------১৫৬তম--------------২১
শ্রীলঙ্কা ------------৮৫তম---------------৩৮
থাইল্যান্ড-----------৮৫তম---------------৩৮
মালয়শিয়া----------৫০তম----------------৫২
ইন্দোনেশিয়া--------১০৭তম---------------৩৪
ফিলিপাইন----------৮৫তম---------------৩৮
নেপাল -------------১২৬তম--------------২৯
দুঃখের কথা ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশের স্কোর হ্রাস পেয়েছে ২। অর্থাৎ দুর্নীতি বেড়েছে। র‍্যাংকিং অবস্থান ১৩৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৪৫ এ এসে পৌঁছেছে।
কিন্তু ভারত উন্নতি করেছে। গতবছর স্কোর ছিল ৩৬ ও র‍্যাংকিং অবস্থান ছিল ৯৪। এছাড়া উন্নতি করেছে পাকিস্তানও.....! থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনও তাদের উন্নতি ধরে রেখেছে। আর মায়ানমার উন্নতি না করলেও অবনতি করেনি। একই স্কোর ধরে রেখেছে।
এখন আপনারাই ঠিক করেন কি করবেন...............!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×