somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গণতান্ত্রিক- রাজনৈতিক দল..............!

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছে ৫ই জানুয়ারী। একটি রাজনৈতিক দল দিনটিকে পালন করতে যাচ্ছে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে। আবার আরেকটি পক্ষ পালন করবে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে। আমরা জানি এসবই রাজনৈতিক মারপ্যাঁচ।
এই মারপ্যাঁচের মধ্যে পড়ে কিন্তু সাধারণ মানুষই মরে। ‘A’ কিংবা ‘B’ এর মধ্যকার ক্ষমতার দ্বন্দে সাধারণ কর্মীরই প্রাণ যায়। কোন দলের কেন্দ্রীয় কমিটির নেতা বা স্থায়ী সদস্যের প্রাণ যায় না। তারা সুরক্ষিতই থাকেন।
শুধু যে প্রতিপক্ষ রাজনৈতিক দলের হাতে অন্য দলের কর্মীরা মারা পড়েন, তা কিন্তু না। ক্ষমতার এই দ্বন্দ নিজ দলের মধ্যেও প্রকট হয়ে থাকে এবং তারই ফলশ্রুতিতে প্রাণহানিও ঘটে।
২০১৪ সালের জানুয়ারী- অক্টোবর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার একটা পরিসংখ্যান দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই পরিসংখ্যানে সবচেয়ে বড় প্রাণহানি ও আহতের সংখ্যা দেখানো হয়েছে আওয়ামীলীগ- আওয়ামীলীগ এর মধ্যকার সংঘর্ষের ঘটনায়। ১১৪টি সংঘর্ষের ঘটনায় ২৭ জন নিহত এবং ১৪৫০ জন আহত হয়েছে। অথচ প্রতিপক্ষ বিএনপি, অর্থাৎ আওয়ামীলীগ- বিএনপির মধ্যকার ৭৫টি সংঘর্ষের ঘটনায় ২০জন মারা যান এবং আহত হন ৬৭২ জন। এবং আওয়ামীলীগ- জামাত/ শিবিরের মধ্যে ১০টি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৪৪ জন আহত হন।
প্রতিপক্ষের চেয়েও নিজেদের জন্য নিজেরাই বড় হুমকি হয়ে উঠেছে আওয়ামীলীগ। এই আচরণ বা প্রকৃতি বিএনপি’তেও ব্যতিক্রম নয়। সংখ্যায় ছোট হলেও একই ধরনের প্রবণতা বিএনপি’তেও প্রকট ভাবে দৃশ্যমান। বিএনপি ২০১৪ সালে নিজেদের মধ্যে ২০টি সংঘর্ষ ঘটায়, যাতে ৫ জন নিহত ও ২০৯ জন আহত হয়।
৫ই জানুয়ারী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ বা ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার আগে নিজেদের দলের ভেতর ‘গণতন্ত্র শিক্ষা মাস’, ‘সহনশীলতা শিক্ষন কর্মশালা’ বা ‘গণতন্ত্র চর্চা সপ্তাহ’ চালু করুন। এতে জনগণের লাভ বা ক্ষতি কিছু হোক না হোক, নিজেদের প্রাণ তো বাঁচাতে পারবেন...............
লাল সালাম.....................
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×