somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহিংসতা কি পেরেছে...........?

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের রাজনীতিবিদরা কতটুকু শিক্ষিত, বা কতটুকু সুশিক্ষায় শিক্ষিত তা নিয়ে আজ প্রশ্ন উঠতে পারে। কারণ লেখাপড়া তো কিছু রাজনীতিবিদ (সংখ্যায় খুবই অল্প) অন্তত করেছেন, কিন্তু শিক্ষা তারা নিতে পারেননি। নিজেদের পকেট ভারী করার ধান্দায় তারা সদা ব্যস্ত। এই ‘সদা ব্যস্ত’ হতে গিয়ে তারা ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের কথা ভুলে যান। ভুলে যান তাদের পরিণতি। তাদেরও একই ভাগ্য বরণ করতে হয়, যে ভাগ্য একই কর্মে পূর্ববর্তীদের বরণ করতে হয়েছে। সবই ঠিক থাকে, কিন্তু মাঝখান থেকে দুর্ভোগের চূড়ান্ত রূপ হয় জনগণের। আমাদেরই বিনাদোষে কপাল পোড়ে।

আমি নির্দ্বিধায় বলতে চাই, বাংলাদেশের বর্তমান সরকার নৈতিক ভাবে অবৈধ। আর যে ভাবে বর্তমান সরকার চলছে, তা স্বৈরশাসকই চালায়। নিজেদের ব্যবস্থাপনায় নিজেদের লোকজন দিয়ে (প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম দ্বারা স্বীকৃত) বিরোধী দল বিহীন যে নির্বাচনটি করেছে তা ১৯৯৬ এর পরে সবচেয়ে সহিংস নির্বাচন ছিল। সাধারণত ‘কুকুর- শিয়াল’ লড়াই বলতে যা বোঝায় সেটা ছিল না। ছিল ‘কুকুরের মাংস কুকুর চাবানোর’ মতো।

এই অবৈধ সরকার যতই ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করুক, নেমে তাকে আসতেই হবে। যেমন নেমে আসতে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ‘বাকশাল’ প্রতিষ্ঠার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাশাসন চালু করার জন্য, স্বৈরশাসক বেহায়া এরশাদকে নামিয়ে আনা হয়েছিল বন্দুকের শাসনের জন্য। তেমনি বাংলাদেশে স্বৈরশাসন করে কেউ টিকবে না। এটা জানা কথা।

সমস্যা হল বিরোধী দলের আন্দোলনের উপায় নিয়ে। বিরোধী দল যেমনই হোক, শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধীদল খুবই গুরুত্বপূর্ণ। এই বিরোধী দল গণসচেতনতা ও জনসম্পৃক্ত আন্দোলন দিয়ে এই রকম স্বৈরশাসন হটিয়ে দিবে, সেটাই ব্যকরণ সিদ্ধ। কিন্তু আমাদের এই সেলুকাস দেশে সরকার বিরোধী আন্দোলন কেন জনগণের উপর দিয়ে বয়ে যায়, সেটা বুঝি না।
অবরোধ, বাসে পেট্রল বোমা, মানুষের উপর বোমা হামলা, গাড়ি ভাংচুর কি কোনদিনও সফল হয়েছে........?

মহাত্মা গান্ধী ব্রিটিশদের তাড়িয়েছেন নিজেদের জনগণের উপর কক্টেল- পেট্রোল বোমা মেরে, নাকি জনগণকে সাথে নিয়ে.....? মিশর- ইয়েমেন- তিউনেশিয়ার জনগণ কি তাদের স্বৈরশাসকদের উৎখাত করে ছিল বোমাবাজি আর মানুষ পুড়িয়ে, নাকি বিশাল জনগণ নিয়ে অবস্থান কর্মসূচীর মাধ্যমে......? ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ নামে বিশ্ব কাঁপানো আন্দোলন কি হানাহানি আর সহিংসতার মাধ্যমে হয়েছিল.........?

মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে অভিভাবক সুলভ আচরণ আশা করে, এটা সর্বজনবিদিত। কিন্তু অভিভাবক হওয়ার পূর্বে প্রয়োজন দায়িত্বশীলতা আর মানবিক বিবেক।

এগুলোর কোনটিই আমাদের রাজনীতিবিদদের নেই, এতে আমরা নিশ্চিত। কিন্তু তাই বলে কখনোই আসবে না................

আপনাদের ক্ষমতার নোংরা খেলার অংশীদার আমরা নই। তাই এর ক্ষয়ক্ষতির ভাগীদারও আমরা হতে পারবো না..................

লাল সালাম.................
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×