somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী 'গেস্টাপো'............

২০ শে মার্চ, ২০১৫ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিটলারের এক গোপন পুলিশ বাহিনী ছিল, নাম ‘গেস্টাপো’। এই পুলিশ দ্বারা বিরোধীদের ও প্রতিবাদকারীদের উপর নির্মম নির্যাতন ও হত্যা করে গুম করানো হতো সেই সময়। হিটলার ভেবেছিল প্রতিবাদকারীদের মেরে ফেললেই প্রতিবাদের কন্ঠ স্তব্ধ হয়ে যাবে। তা যে আসলেই পুরোটাই ভুল তা আমরা হিটলারের পরিণতির দিকে তাকালেই দেখতে পাই।


আমাদের দেশেও ‘গেস্টাপো’ রয়েছে। পারথক্য হলো এই ‘গেস্টাপো’ ইচ্ছাকৃত ভাবে বানানো হয়নি। ‘বাংলাদেশ পুলিশ’ নামে এই গেস্টাপো বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষের উপর বিনা কারণে/ ঘুষের টাকার জন্য/ যৌন লালসা চরিতার্থের জন্য অত্যাচার করে আসছে। উদাহারন হিসেবে গণধর্ষিত ইয়াসমিন (২০০১), কোপ খাওয়া ঢাবি ছাত্র আব্দুল কাদের, এক বৃদ্ধ ফটো সাংবাদিকের মারখাওয়া, এবং সর্বশেষ সংযোজন হল দৈনিক প্রথম আলো পটুয়াখালী বাউফল প্রতিনিধি এ বি এম মিজানের উপর অত্যাচারের ঘটনা।

তুচ্ছ ঘটনার জের ধরে সাংবাদিক মিজাণ কে থানার ভেতর নির্মম নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) হতে প্রাপ্ত তথ্য মতে ২০১৫ সালের জানুয়ারী –ফেব্রুয়ারী মাসে পুলিশী নির্যাতনের চিত্রটা এমন-


ক্রসফায়ার (গ্রেপ্তার না করে)----- পুলিশের হাতে মারা যায়--৫ জন, ডিবি পুলিশের হাতে মারা যায়—৫
ক্রসফায়ার (গ্রেপ্তার করে)------- পুলিশের হাতে মারা যায়--১৩ জন, ডিবি পুলিশের হাতে মারা যায়—৫

শারিরীক নির্যাতন (গ্রেপ্তার না করে)----- পুলিশের হাতে আহত--৫ জন,
শারিরীক নির্যাতন (গ্রেপ্তার করে)------- পুলিশের হাতে আহত--২ জন


গুলি করে হত্যা (গ্রেপ্তার না করে)----- পুলিশের হাতে মারা যায়--৩ জন,
গুলি করে হত্যা (গ্রেপ্তার করে)------- পুলিশের হাতে মারা যায়--৫ জন,

(বিঃ দ্রঃ- এই সব তথ্য শুধু মাত্র পত্রিকা হতে সংগৃহীত। বাস্তবিক পক্ষে সংখ্যা অনেক বেশি।)

পুলিশের এমন ‘সাফল্যমণ্ডিত’ কাজের জন্য Amenesty International Annual Report 2014/15 রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে প্রথমেই উল্লেখ পূর্বক প্রশংসা করেছে। সেখানে বলা হয়েছে-

“Dozens of people were forcibly disappeared. Journalists and human rights defenders continued to be attacked and harassed.”


আর এমন সাফল্যের কারণ তুলে ধরেছে ‘Human Rights Watch 2015’ রিপোর্টে। সেখানে বলা হয়েছে—“Allegations of violations by members of the police and other law enforcement agencies, including the Border Guard Bangladesh, were not independently investigated or prosecuted.”

রাষ্ট্র যখন বিচার করতে পারছে না বা বিচার করতে চাইছে না, তখন আমাদের কি করার আছে, আমরা কিভাবে এই উর্দিধারী সন্ত্রাসীদের মোকাবিলা করতে পারি তা এখনই ভাবতে হবে।

‘বাংলাদেশ পুলিশ’কে জানাই লাল সালাম..................
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×