somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ধর্মকে গালাগাল- এখন হাল ফ্যাশন!

২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং কালে বেশ কিছু তরুণ- তরুণীর ফ্যাশনের একটা অংশ হয় উঠেছে 'ইসলাম ধর্ম গালাগাল'।


জ্বি, আপনি ঠিকই পড়েছেন...... তারা নিজেদের নাস্তিক বলে ঘোষণা দেন না.... আবার ফ্যাশনও এড়িয়ে যেতে পারেন না। এখন কিসের ভিত্তিতে তারা এই ধর্ম ও ধর্মের রীতিনীতিকে গালাগাল করেন, অন্তত আমার মতো ছোট মাথার মানুষের মগজে ঢুকে না।

তারা যদি নাস্তিক হতেন, তবে নাস্তিক্যবাদের মৌলিক অংশ তুলে ধরতেন, তুলে ধরতেন 'নাস্তিক্যবাদের সৌন্দর্য'। তারা ধর্মের আপেক্ষিকতার অসাড়তা বা কালো দিক নিয়ে আলোচনা করতেন। আর নিজেদের মতবাদ যৌক্তিক এবং ভদ্র ভাষায় তুলে ধরতে পারতেন। যেমন তুলে গেছেন- John Anderson, Gilles Deleuze বা Debiprasad Chattopadhyaya। তারা কোন ধর্মকে গালাগালি করেননি, বা কোন গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দেননি। তবে তাদের একটি মতবাদ ছিল, ছিল যুক্তির প্রবল প্রচেষ্টা।

কিন্তু বাংলাদেশের এই নব্য 'গালাগাল পার্টি' কিসের জন্য ইসলাম ধর্ম গালাগাল করে চলেছে, তা খুব পরিষ্কার নয়। আর খেয়াল করলে দেখা যায় এই 'গালাগাল পার্টি' ইসলাম ও ইসলাম ধর্মের উপর এমন কুৎসিত ও অশ্লীল ভাষায় আক্রমণ করে, যা আমাদের পক্ষে সয়ে উঠা বেশ কঠিন। বিশেষত 'থাবা বাবা' (আহমেদ রাজীব হায়দার), ব্লগার অনন্ত, বা ওয়াশিকুর বাবু 'রা যেভাবে ইসলাম ধর্মকে কুরুচিপূর্ণ ভাষায় (অনেকটা Taslima Nasrin স্টাইলে ) আক্রমণ করতেন ধর্ম প্রিয় মানুষ হিসেবে বাংলাদেশীদের আঘাত লাগারই কথা। তবে একটা কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই--- 'তাই বলে তাদের মেরে ফেলতে হবে, এমন মতবাদে আমি বিশ্বাসী না'।

এই 'নব্য গালাগাল্কারী'দের একটি কমন বৈশিষ্ট্য রয়েছে, আর তা হল শুধু ইসলাম ও নবী রাসুলদের গালাগালি করেন, অন্য কোন ধর্মের কথা তারা কিন্তু বলেন না। তবে কেউ কেউ সরাসরি গালাগালি না করে, ইসলাম ধর্মের রীতিনীতি এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে 'হেয় ও তাচ্ছিল্য সূচক' মন্তব্য করেন। যা গালাগালিরই নামান্তর।

এদের সবাই আলোচিত-সমালোচিত হতে চান, পেতে চান বিদেশ থেকে পুরষ্কারের ডালি, পাড়ি জমাতে চান পশ্চিমা কোন দেশে। আর এই সবই খুব সহজে অর্জন করা যায় এই দেশে - আমাদের ধর্ম ইসলামকে গালি দিয়ে................

সহিঞ্চুতার পরীক্ষা এদেশের ধর্ম প্রাণ প্রত্যেক মুসলমান সমানে দিয়ে যাচ্ছে, কিন্তু এই 'ইসলাম গালাগাল'কারীদের কাছ থেকে আমরা কি একটু সংযম ও বিজ্ঞতার প্রকাশ আশা করতে পারি না...........?
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×