somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবীর কাদের সিদ্দিকী নাকি বঙ্গরাজাকার?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং একটা নতুন খবর আকশ বাতাস কাঁপিয়ে বেড়াচ্ছে! খবরটা নিশ্চই লেখার শিরোনাম দেখেই আন্দাজ করতে পারছেন। হ্যা আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকেই নিয়ে বলছি।
আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই যে এ কথার সমর্থন জোগাব, অথবা এর বিরোধীতা করবো। আমি শুধুমাত্র আমার নিজেরথেকে কথা বলবো এইমাত্র। পরম করুণাময়ের আশীর্বাদে আমার শৈশব ছিল আনন্দে ভরা। বাব-মা র কোলে পিঠে মানুষ হয়েছি, দাদার কাছে শুনেছি কিভাবে তিনি পাকিস্তানী হানাদার বধ করেছেন, দাদীর কাছে শুনেছি কিভাবে দল বেঁধে মুক্তিযোদ্ধারা বাসায় এসে পান্তাভাতের আপ্যায়ন নিয়ে গিয়েছে। শৈশবে সাদাকালো টেলিভিশানের পর্দায় দেখা সেই মুক্তিযুদ্ধ আমাকে আলোড়িত করেছে বারবার। দেখতাম একজন তাঁর অগ্নিঝরা বক্তৃতায় উদ্বেলিত করছেন বাংলাদেশ! আমি বাবাকে বলতাম,"বাবা ইনি কে?"
বাবা বলতেন আরে বোকা ইনিই তো হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, এনার ডাকেই তো বাংলার মানুষ ঝাপিয়ে পড়েছিলো মুক্তিযুদ্ধে। আমি শুনতাম, আমি দেখতাম, আমি জানতাম সবকিছু। আমি দেখেছি সেই স্বাধীনতার ঘোষণা, সেই কালুরঘাট বেতারকেন্দ্রের টিকটিক করে নড়তে থাকা রেডিওর কাঁটা, আমি দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের জীবন নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়া, আমি দেখছি লাশের মিছিল, গনহত্যা। পর্দায় দেখা এতকিছুর মাঝে একটি চরিত্র আমার শিশুমনে দাগ কেটেছিল। বুকে দেশের পতাকা জড়িয়ে স্লোগান দিচ্ছেন। শত শত মুক্তিযোদ্ধাদের ট্টেনিং দিচ্ছেন। বড় বড় চুল, মাথায় ক্যাপ, হাত মুষ্টিবদ্ধ, বাক্যে প্রত্যয়, চোখে আগুন। আমি মাকে শুধাই, "মা ইনি কে?" মা বলেন,"বাবা! ইনি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ইনি হলেন মুক্তিযোদ্ধাদের লিডারের একজন, সেক্টর কমান্ডার(অতিরিক্ত সেক্টর), এনার নিজের এক বাহিনী ছিল, নাম কাদেরীয় বাহিনী। অনেক সাহসী মানুষ......।" মায়ের গল্প শুনতাম। শিশু মনে ছবি আঁকতাম, আমি এই বীরের পাশে দাঁড়িয়ে, হাতে অস্ত্র, সময় হয়েছে, এবার সময় হয়েছে, এবার আমিও যুদ্ধে যাব, মুক্তিযুদ্ধে যাব...............

সময় অনেক গড়িয়ে গেছে। এখন শৈশবের অনেক স্মৃতিই মুছে গেছে। তবে এখনো যেগুলো নক্ষত্রের মত উজ্জ্বল সেগুলোর মাঝে এটি একটি। সময় পেড়িয়েছে ঠিক, তবে এখনো এমন সময় আসেনি যে আমার স্মৃতি আমার সাথে প্রতারণা করবে। শুনি কিছু নরমানুষকে দাবি করতে বঙ্গবীর নাকি যুদ্ধ করেন নি, তিনি পালিয়ে বেড়িয়েছেন, তিনি নাকি রাজাকার ছিলেন, তিনি নাকি বঙ-রাজাকার। প্রায়ই কাদের সিদ্দিকীর নত মাথা চোখে পড়ে। আমার মনে প্রশ্ন জাগে,"আমরা মাথা তুলে আছি কিভাবে?"

দেশ স্বাধীন হবার পড় বাংলাদেশের ঘাড়ে চেপে বসা ভারত বাহিনীর প্রধাণকে বঙ্গবন্ধু বলেছিলেন,"Since when you are leaving our country? কবে দেশ ছাড়ছো?" দুর্ভাগ্য বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। তিনি থাকলে হয়তো এই নির্লজ্জদের উদ্দেশ্যে আমরা আরেকবার শুনতাম,"Since when you are leaving our country? কবে দেশ ছাড়ছো?".............
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×