আজ আমার একটা লেখার কথা খুব মনে পড়ছে.. ০৭/০১/২০০৮-এ এই লেখাটি লিখেছিলাম... বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবী-গনের জ্ঞাতার্থে.... আজ বসে বসে ভাবি.... আমার বক্তব্যটা সত্য হয়েছে তবে.... অনেক নদীর জল গড়িয়ে গেল..... আমি শুয়ে শুয়ে ভাবি ঘুম কেন আসে না.....
তোমরা সময় দিতে পারবে;- আমরা পরবোনা
তোমরা সহ্য করেছ- আমরা করবোনা
তোমরা এদের অত্যাচার দেখেছ- আমরা শুনেছি;
শুনেছি- আমার জন্মের সতেরো বছর আগে
চাচার রক্ত দিয়ে গোছল কবেছিল পিশাচরা।
রহিমা খালাকে তাঁর ঘর থেকে ধরে নিয়ে গিয়েছিল,
পরে তাঁর ক্ষত-বিক্ষত দেহ পাওয়া যায় পাট ক্ষেতে।
শুনেছি; এমন লক্ষ লক্ষ খালা- চাচার
রক্ত নিয়ে হোলি খেলেছিল বেজন্মারা।
এরা নাকি স্বাধীনতার বিরোধীতা করেছিল-
পাকদের দালাল ছিল।
এদের নাম নাকি রাজাকার, আলবদর; আলশামস।
আমাদের তোমরা এদেরকে চিনিয়ে দিয়েছ।
ছয়ত্রিশ বছরেও তোমরা যা পরোনি-
আজ আমরা তাই করবো।
আমরা বিচার চাইবোনা- বিচার করব
এই বাংলাদেশেই করব-
লাল-সবুজের ঝাণ্ডা উড়িয়েই করব।
আমরা আজ আর বাদী নই- বিচারক।
অনিরুদ্ধ আনজির
০৭/০১/২০০৮
সিলেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


