somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনগণই সকল ক্ষমতার উৎস

৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণ চেয়েছে পরিবর্তন । ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে জনগণের চাওয়ার।

সাধারন জনগণের প্রত্যাশা বা চাহিদা খুব বেশী নয়। জনগন চায় রাষ্ট্র তার মৌলিক অধিকারগুলো পূরণ এবং শান্তিতে, নিরাপদে ও নিবির্ঘ্নে জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগী হোক। রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে এটুকু চাওয়ার অধিকার তার রয়েছে। অধিকার আদায়ের লক্ষ্যেই জনগন ভোট দিয়ে নির্বাচন করে তার প্রতিনিধি।

নবনির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কোন বিষয়ে কোন সিদ্ধান্ত নেবার পূর্বে ব্যক্তি নয়, বৃহৎ অর্থাৎ জনগনের স্বার্থ চিন্তা করা প্রয়োজন। শুধু মাত্র ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচণের ক্ষেত্রে নয়, সাধারন মানুষের জন্য জনগুরুত্বপূর্ন নীতিগত কোন সিদ্ধান্ত নেবার পূর্বেও জনমত যাচাই করে সঠিক ও জনকল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ জরুরী। তাহলে পরবর্তী নির্বাচনে জনগনের কাছে ভোট প্রার্থনা করতে হবে না। স্বপ্রণোদিতভাবেই জনগণ আবার নির্বাচন করবে তাদের প্রতিনিধিকে।

জনগণ চায় শান্তি । দেশের ভবিষ্যত নীতি নির্ধারকরা হিংসা বিভেদ ভুলে পারস্পারিক আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে সে সিদ্ধান্ত জনগনের জন্য মঙ্গল বয়ে আনবে। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সমালোচনাকে নেতিবাচকভাবে গ্রহণ না করে এর থেকে শিক্ষাগ্রহণ করার মানসিকতা আমাদের গড়ে তুলতে হবে। সেই সাথে মনে রাখতে হবে মুখে এবং মনে একনা হলে যতই দল এবং ব্যক্তি পরিবর্তিত হোক শুভ পরিবর্তন আসবেনা।

এমূহূর্তে সরকারী এবং বেসরকারী দলে যারা থাকবেন তাদের উচিৎ একত্রে দেশের স্বার্থে কাজ করা। কারণ সরকার বা বিরোধী দল যারাই দেশের জনগণের প্রতিনিধি সকলেরই লক্ষ্য দেশের জন্য কাজ করা। একত্রে দেশের স্বার্থে কাজ করলে ভবিষ্যতে আর কোন ওয়ান ইলেভেনের প্রয়োজন হবেনা।


মনে রাখতে হবে বিজয়ী দলকে আজ যেভাবে অভিনন্দিত করছে জনগণ তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই দলকেই আবার ডাষ্টবিনে ছুড়ে ফেলবে জনগন। সুতরাং জনগণই সকল ক্ষমতার উৎস বারবার প্রমাণিত। জনগণ চেনে কে তাদের বন্ধু আর কে তাদের শত্রু? সময় মতো যেভাবেই হোক সে তার অধিকার আদায় করে নিতে জানে । ইতিহাসে এর অজস্র প্রমান রয়েছে ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×