somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনগ্রেফতারে অধিকাংশদেরই রাজনৈতিক পরিচয় নেই

৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশব্যাপী যে গণগ্রেফতার চলছে তাতে গ্রেফতারকৃতদের অধিকাংশই সাধারণ শিক্ষার্থী শ্রমিক দিন মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ যাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। এমনকি চলমান আন্দোলনের সাথে নুন্যতম সম্পর্ক নাই।।

দেশব্যাপী প্রায় ১০ সহস্রাধিক মানুষকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। শহরে শহরে জেলায় জেলায় এমনকি প্রত্যন্ত গ্রামেও এই গ্রেফতার অভিযান চলছে।

প্রথম আলোর ভাষ্যানুযায়ী, ঢাকায় গ্রেপ্তার ৮৭ শতাংশের রাজনৈতিক পরিচয় নেই
ডিএমপির তথ্য (সোমবার পর্যন্ত)

২৪৩ মামলায় গ্রেপ্তার ২,৬৩০।

২,২৮৪ জনের রাজনৈতিক পরিচয় নেই।

বিএনপির নেতা-কর্মী ২৬৯ জন।

জামায়াত ও শিবিরের ৭৩ জন।

শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের খোঁজে প্রতিদিন অসংখ্য স্বজন ভিড় করছেন ডিবি কার্যালয়, থানা ও আদালতের সামনে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলছেনন, তাঁরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছেন না, গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ এবং সাক্ষীসাবুদ নিয়ে যাদের শনাক্ত করা গেছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে তাহলে থানায় যাচাই করে যাঁদের নিরপরাধ মনে হচ্ছে, তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই গণগ্রেপ্তার হচ্ছে না।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় ২৭০টি মামলায় ২ হাজার ৮৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হিসাব বলছে, গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২৪৩টি মামলায় মোট ২ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৮৪ জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেপ্তারের ৮৬ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ কোনো দলের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টরা বলছেন, তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতা-কর্মী আছেন ২৬৯ জন, জামায়াতের ৬৩ এবং শিবিরের আছেন ১০ জন। এ ছাড়া গণ অধিকার পরিষদের ৩ এবং জেপির আছেন ১ জন, যা মোট গ্রেপ্তারের ১৩ দশমিক ১৬ শতাংশ।


গ্রেপ্তার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও পথচারী

উবারে মোটরসাইকেল চালান মোহাম্মদ হাসান। গত শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে ইব্রাহিমপুরের বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। তাঁর খোঁজে গত সোমবার বিকেলে ডিবি কার্যালয়ে এসেছিলেন স্ত্রী নাজমা আক্তার ও শাশুড়ি মার্জিয়া বেগম। কান্নাজড়িত কণ্ঠে মার্জিয়া প্রথম আলোকে বলেন, ‘ছেলেটার বাবা-মা জীবিত নাই। অসহায়, এতিম। তাকে আমরা খুঁজে পাচ্ছি না। সে কিছু করেনি। তাকে আন্দাজে পুলিশ ধরে নিয়ে এসেছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি দাবি করেন ওবায়দুল কাদের।

রাজনীতির সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, এমন ব্যক্তিদের এত বেশি সংখ্যায় গ্রেপ্তারের কারণ কী হতে পারে, জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সংকটের সময় গ্রেপ্তার-বাণিজ্যের কথা শুনে এসেছি। আর এখন তো মহাসংকট। এ সময় কে, কখন, কাকে গ্রেপ্তার করল, সেটার যদি তদারকি না থাকে, তাহলে আসলেই সমস্যা।’ তাঁর মতে, যখন গ্রেপ্তারের জন্য পুলিশকে টার্গেট দেওয়া হয়, তখনই এ ধরনের ঘটনা বেশি ঘটে। গ্রেপ্তারগুলো বাণিজ্যে রূপান্তরিত হয়। এ জন্য রাজনৈতিক নেতাদের মতো কথা না বলে পুলিশকে তার কাজের সীমারেখার মধ্যে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিটি বিষয় গুরুত্বসহকারে তদারকি করতে হবে।

বিস্তারিত প্রথম আলো পত্রিকায়


সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×