somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুভব সাহা
যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

☀ আমি ভালো আছি, তুমি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়রির পাতা থেকেঃ
দুঃসহ দিনগুলো আবার ফিরে আসবে ভাবিনি। আশ্চর্যের বিষয় হল, আমি এখনও বেঁচে আছি। যদিও এটা না মরে বাঁচার মত, তারপরও বেঁচে আছি। দিন চলে যাচ্ছে, খাচ্ছি-দাচ্ছি, ঘুমাচ্ছি। অনেক দিন মনখুলে হাসি না, বাবা-মা/বন্ধুদের সাথে ঠিকমত কথা বলি না। আগে সকালে হাঁটতাম, বিকেলে ঘুরতে যেতাম, এখন সেটাও করি না। কেন করি না, এর উত্তরটা আমিও জানি না। মাঝেমাঝে মনে হয়, নিজেই যেন নিজেকে বন্দি করে ফেলেছি। বারবার চেষ্টা করেছি এর থেকে বের হতে, পারিনি। এমন জীবন আমি চাই নি! তারপরও দিন চলে যাচ্ছে, ইচ্ছায়, অনিচ্ছায়।
মা'র কান্নাকাটিতে ডাক্তারের কাছে গেলাম। মেডিসিন, চক্ষু, মনোরোগ, তিন মাসে সব মিলিয়ে চারজনের কাছে। সবাই বলেছে মেজর কোন সমস্যা নেই। একদিন রাগ করে দুটো প্রেসক্রিপশন ছিঁড়েছি। সমস্যা যদি নাই থাকে, গাদাগাদা ওষুধ খাবার কোন মানে হয়?

গতবারের রিপোর্টঃ
Pulse: 80/min
BP: 120/80(আমি জানি ডাক্তার ভুল মেপেছে)
Biochemistry report:
1. RBS: 5.2mmol/L(3.3-7.7mmol/L)
2. S. Creatinine: 0.8mg/dl(0.6 -1.4mg/dl)
Hormone Examination:
1. T3: 1.08ng/ml(0.69-2.02ng/ml)
2. TSH: 4.77 μIU/ml(0.40-0.62μIU/ml)
Hallucination, Delusion, Obsession: Absent
Orientation, Attention, Concentration, Memory, Insight: Intact
P/D: Dysthymis
নিজের রিপোর্টে দেখে নিজেই থমকে যাই। সত্যই সব নরমাল, তাহলে সমস্যাটা কোথায়? কেন আমি আর দশ জনের চেয়ে আলাদা? কেন আমি জীবনের কোন মানে খুঁজে পাই না? কেন আমার সুইসাইড করতে/কাউকে খুন করতে ইচ্ছে করে? জানি, সব প্রশ্নের উত্তর হয় না। তারপরও খুব জানতে ইচ্ছে করে।
........।
(ডিপ্রেসিভ ডিসওর্ডার ও বাই পোলার মুড ডিসওর্ডার)



নোটঃ মানসিক সমস্যা আমাদের দেশে এখনো একটা ট্যাবু। অথচ আত্মহত্যার প্রধান কারণ মানসিক অসুস্থতা। একটু অবহেলা/অসচেতনতায়, তুচ্ছ কারণে মানুষ আত্মহত্যা করছে! ভাবতেই ভীষণ দুঃখ লাগে। রাস্তাঘাটে দেখবেন অনেক পঙ্গু, অচল লোক মানবেতর জীবনযাপন করছে। তারা কিন্তু আত্মহত্যার কথা ভাবে না। আমাদের সমস্যা হল, আমরা মানসিক অসুস্থতাকে তেমন একটা গুরুত্ব দিই না, যতোটা গুরুত্ব শারীরিক অসুস্থতাকে দিই।
আচ্ছা? আমরা কী কিছুই করতে পারি না? আশেপাশের নিরাশাগ্রস্থ মানুষগুলোকে কী একটু সাহস যোগাতে পারি না? যারা নিজেরা নিজেদেরকে সহায়তা করতে পারছে না তাদের মনোবল বৃদ্ধিতে আপন করে একটু কথা বলতে পারি না?
- - হ্যাঁ পারি। আমাদের একটু সচেতনতা অনেক কিছু বদলে দিতে পারে। যারা বিষন্ন(অনেকে ভাব ধরা বলে তাচ্ছিল্ল করে), হতাশাগ্রস্ত, তাদের মনে জীবনের প্রতি ভালবাসা জাগাতে পারি। বেশি কিছু না, একটু উদ্যোগী হতে বলছি। অশনি সংকেত পেতে চোখ-কান সজাগ রাখতে বলছি। আমাদের আশেপাশে কেউ যেন মানসিক সমস্যায় গুমরে না মরে।

সহায়ক পোস্ট-
১।। বাইপোলার ডিসঅর্ডার (Click This Link)
২।। বাইপোলার ডিসওর্ডার– প্রতিরোধে প্রয়োজন ভালোবাসা (https://blog.bdnews24.com/kazisshawkat/183601)
৩।। প্রতিভাবান ব্যক্তিদের মানসিক সমস্যা | শব্দনীড় (https://www.shobdonir.com/ria/129771)
৪।। মানসিক সমস্যা বা মনের অসুখ-জেনে নিন কিছু কথা (Click This Link)
৫।। মানসিক সমস্যা ও করণীয়.....(Click This Link)
৬।। মানসিক রোগে শারীরিক সমস্যা - আনন্দ পথিক (ডাঃ পঞ্চানন)(Click This Link)
৭।। মানসিক অসুস্থতা ও আত্মহত্যা থেকে বাঁচার সহজ উপায়(Click This Link)
৮।। মানসিক রোগ/সমস্যা : অনিয়ন্ত্রিত ক্রোধ(Click This Link)
.. এমন হাজারো আর্টিকেল রয়েছে। আমি গুছিয়ে লিখতে পারি না, তাই লিংক দিলাম। নোট করা কিছু অংশ কপি করেছি। উদ্দেশ্য একটাই, আমাদের পাশের মানুষগুলো যেন ভালো থাকে। চুপসে থাকা ছেলেটা/মেয়েটা সুইসাইডাল নোট লেখার পরিবর্তে যেন পজিটিভ কিছু লিখে। জীবনকে শেষ করার পরিবর্তে তারা যেন বাঁচার স্বপ্ন দেখে। দেখা হলে মন থেকে যেন বলতে পারে, "আমি ভালো আছি, তুমি?"(সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩)


mb 250620201132
mb 030720200132
mb 170720201225
mb 26072020 2345
mb 29072020 0750
mb 11082020 2330
mb 14082020 0130
mb 17082020০


BP: 120/70

Biochemistry report:
RBS 5.1mmol/L(3.3-7.7mmol/L)
CUS Nil S. Creatinine 0.8mg/dl (0.6-1.4mg/dl) S. Electrolytes Analysis: Sodium(Na) : 144.9m.mol/L(136-146mmol/l)
Potassium: 4.2mmol/l (3.5-5.5mmol/l)
chloride: 103.8,mmol/l (97-112mmol/l)
Hormone test: T4 : 6.96ug/dl
(4.4-10.8ug/dl)
TSH: 4.02uiU/ml (0.40-6.02uIU/ml)

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×