somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের অভিনয় করে পরে পতিতালয়ে বিক্রি

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইন্ডিয়ার পতিতা দালাল চক্র বাংলাদেশ, নেপালসহ দক্ষিন এশিয়ার অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ওরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েদের কে পাচার করে দিল্লী, মুম্বাইসহ বিভিন্ন শহরের পতিতাপল্লীতে। অনেক ক্ষেত্রে দালাল যুবকরা যুবতী মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। পরে বিয়ে করার নামে সেই মেয়েটিকে পতিতালয়ে বিক্রি করে দেয়। পশ্চিমবঙ্গের সিআইডির দেয়া এমন তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। রিপোর্টটি হুবহু তুলে ধরা হল সবাইকে সচেতন করতে-----

ট্রেনে যেতে যেতে বছর বাইশের তরুণীর আলাপ হয় এক যুবকের সঙ্গে। আলাপ থেকে সম্পর্ক, তার পরে বিয়ের ভাবনা। কিন্তু বিয়ে আর করা হয়নি। বিয়ের টোপ দিয়ে প্রেমিকাকে দিল্লিতে নিয়ে গিয়ে দেড় লক্ষ টাকায় যৌনপল্লিতে বিক্রি করে দেয় সেই যুবক। মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিআইডি-র বিশেষ দল গাজিয়াবাদ থেকে তরুণীটিকে উদ্ধার করেছে। তবে যুবকের খোঁজ নেই।

সিআইডি সূত্রের খবর, তরুণীটি বারুইপুরের বাসিন্দা। কয়েক মাস আগে তাঁর পরিবার অপহরণের অভিযোগ করে। সিআইডি খবর পায়, ওই তরুণীকে দিল্লির জিবি রোডের যৌনপল্লিতে দেখা গিয়েছে। কিন্তু তদন্তকারীদের দল দিল্লি গিয়ে তরুণীর দেখা পায়নি। তবে ধরা পড়ে যৌনপল্লির এক মহিলা। পুলিশ জানতে পারে, ওই যৌনপল্লির একটি ঘরে কাঠের পার্টিশন সরালে মিলবে সুড়ঙ্গ। দু’টি বাঙালি মেয়েকে সেখানে আটকে রাখা হয়েছে।

তল্লাশি চালিয়ে সুড়ঙ্গের খোঁজ মেলে। সেখানে ৪টি মেয়েকে আটকে রাখা হয়েছিল। তাদের দু’জন এ রাজ্যের হলেও বারুইপুরের তরুণীটি সেখানে ছিল না। তদন্তকারীরা জানতে পারেন, একটি মেয়েকে দিল্লি স্টেশন থেকে কলকাতামুখী কালকা মেলে উঠতে দেখা গিয়েছে। গাজিয়াবাদ স্টেশনে খবর পাঠিয়ে ও জিআরপি-র সাহায্য নিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, এটিই বারুইপুরের সেই অপহৃত তরুণী। উদ্ধার করা অন্য তরুণীদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সিআইডি জানাচ্ছে, দালাল চক্র জাল ছড়িয়েছে বাংলাদেশ, নেপাল-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। সিআইডি-র তদন্তকারী অফিসার শর্বরী ভট্টাচার্য জানান, পুলিশকে যৌনপল্লিতে বারবার তল্লাশি চালাতে দেখেই দালালেরা মেয়েটিকে কলকাতামুখী ট্রেনে তুলে দিয়েছিল। তবে মাঝপথেই মেয়েটিকে নামিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×