শেষ দেখা
.............................কৃষ্ণ
চোখের জলের স্রোতো,
আজ মৌন লজ্জারত,
অদৃশ্য অশ্রাব্য নেত্রবারি
বিভাজনের উত্তর খুজে মরি।
কোন এক তরুন দিনে,
এসেছিলে তুমি বসন্ত নিয়ে।
আমি চেয়ে থাকতাম তোমার,
ঐ কলসির পথ পানে,
যেথায় মন আজ আমায় টানে।
চার দশকের কাছে থাকা,
তোমার থেকে পাওয়া ভালোবাসা,
কেনো করে দিলে আজ একা।
------------------------------
মৃত্যু পারেনা করতে বিভাজন,
তুমি আর আমি, আমি আর তুমি,
এক থাকব চির জীবনভর।
( কবিতাটা এক ব্যক্তির জীবন সঙ্গীর মৃত্যুর পর তার মনের অনুভূতির সংক্ষিপ্ত বর্ননা)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



