somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে মেঘ গাভীর মতো চরে...

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্কুলের নস্টালজিক দিনগুলোয় ভূগোল বইয়ের পাতায় অরুণাচল প্রদেশের কথা প্রথম শুনি৷ তখন থেকেই প্রবল আকর্ষণ জায়গাটার প্রতি৷ অরুণাচল দেখার সেই স্বপ্ন বাস্তবায়িত হল এই গ্রীষ্মে৷ দলবল নিয়ে আমরা দিন সাতেক কাটিয়ে এলাম ভালুকপং-দিরাং-তাওয়াং-বমডিলা-গুয়াহাটি রুটে৷ আসাম ও অরুনাচলের বর্ডার ভালুকপং সমতলে অবস্থিত৷ তারপর শুরু হয় পাহাড়৷ মে মাসের শেষে বর্ষা তেমন নামেনি৷ উঁচু পাহাড়ে বরফ গলতে শুরু করেছে৷ দিরাঙে মেঘ ও কুয়াশা যেন 'গাভীর মতো চরে'৷ দিরাঙে এক রাত কাটিয়ে রওনা দিলাম তাওয়াং এর দিকে৷ পথে পড়ল বরফ ঢাকা সেলা পাস (১৪০০০ ফুট)৷ কথিত আছে চিনা সৈনিকদের কাছ থেকে সম্মান বাঁচাতে গ্রামের মেয়ে সেলা এখানে আত্মহত্যা করে৷ প্রকৃতি যেন রাস্তার দু'ধার সাজিয়ে রেখেছে নিজের খেয়ালে৷ অজস্র ঝরণা, নদী, উপত্যকা পেরিয়ে আমরা পৌছলাম নুরান্যাং জলপ্রপাত৷ প্রায় ৩০০ ফুট ওপর থেকে চিরসবুজ জঙ্গল চিরে ঝাঁপিয়ে পড়ছে নদী আর তার জলকণায় ভিজে যাচ্ছে চারপাশ৷ এই জায়গাতেই নাকি চিনারা হত্যা করে সেলার বোন নুরাকে৷ সন্ধ্যার দিকে পৌছলাম তাওয়াং৷ এখানে আছে শতাব্দী প্রাচীন তাওয়াং মনাস্ট্রি৷ তিব্বত থেকে এসে দলাই লামা এখানেই প্রথম আশ্রয় নিয়েছিলেন৷ এছাড়া আছে লেডিস মনাস্ট্রি এবং ১৯৬২ যুদ্ধে শহীদ হওয়া সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ওয়ার মেমোরিয়াল৷



পারমিট করিয়ে নিয়ে পরের দিন চললাম রডোডেনড্রন ফুলে ঢাকা পাথুরে রাস্তা ধরে ১৫০০০ ফুট উচুতে অবস্থিত বুমলা পাসের দিকে৷ ভারত চিন সীমান্তে অবস্থিত এই জায়গাটি দুই দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ৷ সীমান্ত পেরিয়ে চিন দেশের জমিতেও একটু ঘুরে আসা যায়৷ চারদিকে বরফ ঢাকা পাহাড়৷ কোনওটা ভারতের, কোনওটা চিনের৷ এখানে ভারতীয় জওয়ানরা চা/কফি এবং অসম্ভব সুন্দর সিঙ্গারা (কিসমিস দেওয়া) খাওয়ায়৷ এরপর আমরা নেমে এলাম ১৩ কিলোমিটার দূরে ওয়াই জংশনে৷ এবার যাত্রা অন্যদিকে আরও ১৩ কিলোমিটার দূরে৷ গন্তব্য সাঙ্গোতসার লেক৷ অসাধারণ জায়গা৷ শুনলাম এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে ১৯৭১ সালে তৈরি হয়েছিল এই অসাধারণ সুন্দর লেক৷ লোকের মুখে এখন এই লেকের নাম 'মাধুরী লেক'-সৌজন্যে মাধুরী দীক্ষিত৷ এই লেকের ধারে তাঁর নাচ 'কোয়লা' ছবিতে দেখানো হয়েছিল৷ এবার ঘরে ফেরার পালা৷ রাস্তার ধারে বয়ে চলেছে ঝরণা৷ বৌদ্ধ মহামন্ত্র 'ওম মণি পদ্মে হুম'-এর ধ্বনি ছড়িয়ে পড়ছে মনাস্ট্রি থেকে৷ চারদিকে বিরাজমান এক অপার্থিব শান্তি৷ হ্যাঁ, চিন-ভারত যুদ্ধে রক্তাক্ত স্মৃতি সত্ত্বেও৷ একইসঙ্গে প্রকৃতি আর ইতিহাস যদি পর্যবেক্ষণ করতে হয়, তাহলে একবার অরুণাচল প্রদেশ যেতেই হবে৷



কীভাবে যাবেন: কলকাতা থেকে ট্রেনে অথবা বিমানে গুয়াহাটি বা তেজপুর৷ সেখান থেকে গাড়িতে যেতে হবে৷ তেজপুর থেকে শেয়ার জিপ ও পাওয়া যায়৷
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×