somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিচার্ড ডকিন্সের গড ডিলিউসান বইয়ের সমালোচনা পর্ব ৪

১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৈতিকতার মূল : কেন আমরা ভালো হব ?

এই অধ্যায়ে ডকিন্স জানতে চেয়েছেন যে আমাদের নৈতিকতার কোনো বিবর্তনবাদী উত্স আছে কি না | ডকিন্স আসলে একজন বিবর্তনবাদী জীববিজ্ঞানী | সবকিছুই তিনি বিবর্তনবাদের আলোকে ব্যাখ্যা করেন | আগের অধ্যায়ে ধর্মের উত্সের বিবর্তনবাদী ব্যাখ্যা করেছেন | এই অধ্যায়ে নৈতিকতার উত্সের বিবর্তনবাদী ব্যাখ্যা হবে | দেখা যাক সেটা কতদুর ফলপ্রসু হয় |
এই অধ্যায়ের বিষয় হলো নৈতিকতা : কোথা থেকে এটা এলো ?,আমরা কেন এটাকে নেব ? আর আমাদের নৈতিক হবার জন্য ধর্মের প্রয়োজন আছে কিনা ?

ডকিন্স গোটা বিষয়টাকে তিনভাগে ভাগ করেছেন :

১] আমাদের নৈতিকতার কোনো বিবর্তনবাদী কারণ আছে কিনা
২] নৈতিকতার মূল নিয়ে একটি কেস স্টাডি করেছেন
৩] কেন আমরা নৈতিক হব এইনিয়ে আলোচনা করেছেন |

আমি এক এক করে সবই বলছি | প্রথমে নৈতিকতার বিবর্তনবাদী কারণ :

ডকিন্সের মতে নৈতিকতার কারণ হলো জেনেটিক প্রোগ্রামিং | জিনগুলি প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত হবার জন্য মানুষের মধ্যে প্রোগ্রামিং করে | সেই প্রোগ্রামিং অনুযায়ী মানুষ ভালো ও মন্দ কাজ করে | কখনো জিনগুলো মানুষকে ভালো করে | এই ভালো করার দুটো দিক আছে : মানুষ নিজের সন্তানদের ভালবাসে | জিনগুলি নিজেদের প্রতিরুপকে বা কপি কে (পড়ুন সন্তান) বাঁচাতে চায় | তাই তারা এমন প্রোগ্রাম করে যেন মানুষ নিজেদের সন্তানদের ভালবাসে |এটা একটা দিক |

আরেকটা দিক হলো পারস্পরিক উদারতা (রেসিপ্রকাল অলট্রুইসম) | এটা হলো তুমি আমার অভাব মেটাও আমি তোমার অভাব মেটাব | এইটা নিজেদের গোষ্ঠির মধ্যে সীমাবদ্ধ ছিল |প্রাকৃতিক নির্বাচন সেইসব জীনেদের পছন্দ করে যারা এই পারস্পরিক উদারতা দেখায় আর যারা তা দেখায় না তাদের শাস্তিও দেয় | এই ব্যাপারে অর্থাত পারস্পরিক উদারতার ব্যাপারে জিনগুলির সুনামও নাকি তাদের বেঁচে থাকতে সাহায্য করে |

এই পারস্পরিক উদারতা অন্যান্য গোষ্ঠির প্রতি ছিল না | তাদের প্রতি পারস্পরিক হিংস্রতা ছিল | এটা তখনকার কথা যখন মানুষ বাঁদর ও বেবুনদের মত গোষ্ঠিবদ্ধ জীবন যাপন করত |কিন্তু এখন আমরা শহরে বাস করি | কোনো গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করি না | প্রায়শই অচেনা লোকেদের সাথে কাটাতে হয় | তাহলে আমরা এইসব অচেনা লোকেদের প্রতি উদার হই কেন ? ডকিন্সের মতে উদারতা, কামনা বাসনা ইত্যাদি প্রাকৃতিক নির্বাচন ক্রিয়ার প্রভাবমুক্ত | তাই অবস্থা পাল্টালেও এগুলো আছে | শুধু তাই নয় , এগুলোর আকার অনেকটা সভ্য হয়েছে | আমরা রোমিও জুলিয়েট গল্পে যে প্রেম, যুদ্ধ ইত্যাদি পাই তা আসলে এইসব বৈশিষ্ট্যের বহিপ্রকাশ |

দ্বিতীয়ত নৈতিকতার মূল নিয়ে কেস স্টাডি :

এটাতে আসলে একটা প্রশ্ন করা হয়েছে যে ৫ জন লোককে বাঁচাতে ১ জন লোককে মেরে ফেলা নৈতিক কিনা | আস্তিক ও নাস্তিকের উভয়েই বলেছে নৈতিক | তা দিয়ে ডকিন্স প্রমান করতে চেয়েছেন যে ধর্মের সাথে নৈতিকতার কোনো যোগ নেই | থাকলে আস্তিক ও নাস্তিকেরা আলাদা উত্তর দিত |

তৃতীয়ত আমরা কেন নৈতিক হব এই নিয়ে আলোচনা :

ধর্মের সাথে নৈতিকতার সম্পর্ক নেই | মন্ট্রিলে একবার পুলিস ধর্মঘট করেছিল | চুরি ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ ইত্যাদি প্রচন্ড হারে বেড়েছিল | মন্ট্রিলে ধার্মিক লোক কম থাকে না, সুতরাং ধর্মের সাথে নৈতিকতার কোনো যোগ নেই | গ্রেগরী এস পল দেখিয়েছেন যে যে দেশ যত বেশি ধার্মিক সে দেশে তত বেশি অপরাধ | অতএব ধর্মের সাথে নৈতিকতার কোনো যোগ নেই |
কিন্তু ধর্ম ছাড়া নৈতিকতার মানদন্ড পাওয়া যাবে না, সবাই তখন নিজের কাজকে নৈতিক বলে চালাতে পারে | এর উত্তরে ডকিন্স বলেন, ধর্ম নৈতিকতাকে স্থান কাল পত্র ভেদে পাল্টাতে দেয় না | একই রকম রাখে | নৈতিকতাকে এক জগদ্দল পাথরের মত করে ফেলেছে ধর্ম | সবার জন্য এক নীতি : এই হলো ধর্মের ঘোষনা | আর এখানেই সমস্যা সবার জন্য সবসময় এক নীতি হতে পারে না | সুতরাং ধর্ম নৈতিকতার উত্স হতে পারে না | এই হলো ডকিন্সের মত |

এবার আসুন ডকিন্সের যুক্তিগুলি একটু বাজিয়ে দেখা যাক | প্রথমে নৈতিকতার কারণ | আমরা নৈতিক কারণ আমাদের জিনগুলি আমাদের সেইরকমভাবে প্রোগ্রাম করেছে যাতে করে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়া সেই জিনগুলিকে নির্বাচন করতে পারে | এইভাবে নাকি জিনগুলি বেঁচে থাকে | একথা যদি সত্যি হয় তাহলে এ থেকে কি বেরিয়ে আসে ? আমরা যা কিছু ভালো বা মন্দ কাজ করি তার সবই জিনগুলি আমাদেরকে করতে বাধ্য করে প্রোগ্রামিং-এর সাহায্যে | তাহলে ভালো কাজের পুরস্কার আমাদের নয় আমাদের সেই জিন গুলিকে দেয়া উচিত যারা এই সব প্রোগ্রামিং করেছে | খারাপ কাজের সাজাও সেইসব জিন গুলিকে দেয়া উচিত যারা খারাপ কাজের প্রোগ্রামিং করেছে | আমরা তাহলে আমাদেরই জীনেদের হাতের পুতুলমাত্র | কিন্তু এ তো আমাদের পুরো সমাজব্যবস্থাই পাল্টে দেয় | বড় বড় আবিষ্কার, সমাজসেবা, বড় বড় কাজ এইসব তাহলে জীনেদের কাজ আমাদের না | আবার খুন ধর্ষণ, চুরি , রাহাজানি ইত্যাদিও জিনেদেরই কাজ | আমাদের নয় | খুব বাঁচোয়া ডকিন্স সাহেব , সবাই আপনার মত ভাবে না | ভাবলে তো জগতের রূপই পাল্টে যেত | ভালো কাজের পুরস্কার কেউ পেত না | আর খারাপ কাজের শাস্তিও কেউ পেত না | গোটা দুনিয়াটা জানোয়ারের আস্তাবল , অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে যেত | এই যদি নৈতিকতার বিবর্তনবাদী কারণ হয় , তাহলে তো বলতে হয় বিবর্তনবাদ মানবজাতির পক্ষে অভিশাপ |

এছাড়াও ডকিন্সের মতে : আমরা নিজেদের আত্মীয় ও গোষ্ঠির প্রতি সহৃদয় এবং অনাত্মীয় ও ভিন্ন গোষ্ঠির প্রতি বিরূপ | আমাদের এই ব্যবস্থা জিনেরাই করেছে প্রোগ্রামিং-এর সাহায্যে | এসব তখনকার কথা যখন আমরা বানর বেবুনদের মত গোষ্ঠিবদ্ধ জীবন কাটাতাম | এখন শহরে আমরা অচেনা মানুষদের মধ্যে কাটাই , কিন্তু এখন আমরা অচেনা লোকেদের প্রতি সহৃদয় আচরণ করি | এইরূপ ব্যতিক্রম কেন ? ডকিন্সের মতে এটা আমাদের জিনগত বৈশিষ্ট্যের মিসফায়ার |

কিন্তু আসল কথা হলো অবস্থা মোটেও পাল্টায় নি | শহরেও আমরা গোষ্ঠীবদ্ধ জীবনই যাপন করি | তারই লক্ষণ দেখা যায় : ব্রাহ্মন পাড়া, কায়েত পাড়া, সাহা পাড়া , তিলি পাড়া, মুসলিম মহল্লা ইত্যাদি পাড়া কালচারের মধ্যে | এমনকি গ্রামেও এই গোষ্ঠিবদ্ধতা দেখা যায় : ব্রাহ্মনগ্রাম, মুসলিম গ্রাম ইত্যাদি | এখানেও কি শহর , কি গ্রাম আমরা নিজের পাড়া বা গ্রামের প্রতি সহৃদয় আর ভিন্ন পাড়া বা গ্রামের প্রতি নির্দয় | ভিন্ন মানুষদের সাথে আমরা যে কখনো সহৃদয় আচরণ করি তা নিতান্তই পেটের দায়ে অর্থাত পেশাগত সুত্রে | ঐটুকু বাধ্যবাধকতা না থাকলে আমরা সেই বানর-বেবুন-গোষ্ঠী কালচারের মধ্যেই জীবন কাটাতে ভালবাসি | এখানে জিনগত বৈশিষ্ট্যের কোনো গল্পই নেই | যেখানে এই দায়বদ্ধতা নেই যেমন বিয়েশাদির ব্যাপারে আমরা আরো বেশি গোষ্ঠিবাদী : সেখানে পাড়াও দেখা হয় না , দেখা হয় জাতি : কোন জাতের মেয়ে অথবা ছেলে | স্বজাতি হলে সহৃদয়তা(বিয়েশাদী) , বেজাতের হলেই নির্দয়তা (অনার কিলিং, পঞ্চায়েত সালিশী-ধর্ষণ-হত্যা ইত্যাদি) | কি পাঠক বন্ধু , চিত্রটা খুব চেনা চেনা লাগছে, তাই না ? নিজের ওপর ঘেন্না হলে খুবই ভালো | উন্নতির চিহ্ন |

এই বানর-বেবুন-গোষ্ঠী কালচারের ব্যতিক্রম কি নেই ? আছে | তাকে কসমোপলিটানিসম বা বহুজাতিকতা বলে | এটা খুব কমই দেখা যায় | যে মানুষ নিজের জাতি ভিন্ন অন্য জাতির প্রতি সহৃদয়, তাদেরকে সেকুলার বা উদারপন্থী বলা হয় |আগেই বলেছি যে মানুষ সেকুলার হয় পেশাগত সুত্রে, পেটের দায়ে পড়ে | এটা লোক দেখানো উদারতা| | কিন্তু কিছু মানুষ আছে যারা প্রকৃতিগতভাবে উদার | তাদের উদারতা লোক দেখানো নয় | তারাই বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠাতা বা মহাপুরুষ বা তাদের অনুগামী | সমস্ত ধর্ম মানুষকে উদারতার উপদেশ দিয়েছে | ধর্মের মহাপুরুষেরা উদারতার উদাহরণ স্থাপন করে গেছেন | অন্যভাবে বললে সমস্ত ধর্মই মানুষকে সেকুলার হতে বলে | ইসলামও বলে | নবী বহু জাতির মেয়েকে বিয়ে করেছিলেন | তাদের মধ্যে ইহুদি ও খ্রিষ্টান ধর্মের মেয়েরাও ছিল | হাদিসে কথিত আছে যে একবার এক ইহুদির শবযাত্রায় নবী উঠে দাড়িয়ে সম্মান জানিয়েছিলেন | যিশু নিজে সালমা নাম এক বেশ্যাকে দীক্ষিত করেছিলেন | চৈতন্যদেব জাতি-ধর্ম-নির্বিশেষে এক বৈষ্ণব ধর্মের সূচনা করেছিলেন | যবন হরিদাসকে পর্যন্ত দীক্ষা দিয়েছিলেন | বেদ সকল প্রাণীর হিতসাধনের উপদেশ দিয়ে গেছেন | বলেছেন সর্বভূতে ঈশ্বর আছে |

কিছু লোক এখনি জবাব দেবার জন্য তৈরী হচ্ছেন বুঝতে পারছি | তাদের প্রশ্নটাও জানি | যদি ধর্ম মানুষকে উদার হবার শিক্ষায় দেয় তাহলে ধর্মের নাম আমরা এত সংকীর্ণতা, এত ভ্রষ্টাচার দেখি কেন ? কারণ মানুষ নিজে ভ্রষ্ট | সে ধর্মের কদর্থ করে ধর্মকে কালিমালিপ্ত করছে | সে ধর্মের নামাবলী গায়ে দিয়ে নিজের বানর-বেবুন মার্কা ইচ্ছাগুলি পূরণ করছে আর তার ওপর ধর্মের রং চড়িয়ে সেগুলিকে ধর্মসম্মত বলে প্রমান করার চেষ্টা করছে | ধর্মের কোনো দোষ নাই |

বিবর্তনবাদ আমাদের এই বানর-বেবুন-গোষ্ঠী কালচারকেই সমর্থন জানায় | ধর্ম বলে যে এর উপরেও জীবন আছে | গোষ্ঠী নয় , ধর্ম উদারতায় বিশ্বাসী | মানুষই ধর্মগোষ্ঠী তৈরী করেছে | ধর্ম মানুষকে কখনই গোষ্ঠীবদ্ধ হতে শেখায়নি | এখানেই বিবর্তনবাদ আর ধর্মের লড়াই |

বিবর্তনবাদ আমাদের এই বানর-বেবুন-গোষ্ঠী কালচারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে এটা জিনগত | আমরা ওই বানর আর বেবুনদের থেকেই এসেছি | তাদের জিনগত বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে , তাই আমরা তাদের মত গোষ্ঠিবদ্ধ | কিন্তু এটা সত্যি নয় , কারণ এর বহু ব্যতিক্রম আছে | বড় বড় ধার্মিক মহাপুরুষেরা আর তাদের অনুগামীরা এর ব্যতিক্রম | এঁরা উদারতার কথা বলেছেন | ডকিন্স এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ওই জিনগত বৈশিষ্ট্য গুলো মাঝেমধ্যে নাকি মিসফায়ার করে | আর সেই মিসফায়ার হলো এইসব মহাপুরুষেরা | দলাই লামার সহানুভুতি , যিশুর প্রেম, ইসলামের শান্তি , বেদের সর্বভূতে হিত্কার্য : ইত্যাদি সবই জেনেটিক বৈশিষ্ট্যের মিসফায়ার মাত্র | এ বিষয়ে সত্যিই আমার কিছু বলার নেই |

আচ্ছা, বানর বেবুনেরা কি কখনো অন্য গোষ্ঠির প্রানীদের প্রতি উদারতা দেখায় না ? অন্যভাবে বললে তারা কি কখনো মানুষের বন্ধু হয় না ? হয় | কিছুদিন কোনো একটা বাঁদরকে কলা খাইয়ে দেখবেন সে আপনার বন্ধু হয় কিনা | দেখবেন সে আপনাকে দেখলেই দৌড়ে এসে আপনার ঘাড়ে চড়বে | ঐটাই ওদের বন্ধুত্বের বহিপ্রকাশ |বাকি সব জন্তুজানয়াররাও একই রকম | তাহলে এটাও কি জিনগত বৈশিষ্ট্যের মিসফায়ার ? জানি না ডকিন্স এর কি জবাব দেবেন |

এছাড়াও আছে ডকিন্স বলেছেন যে আমরা নিজ গোষ্ঠির লোকেদের ভালবাসি আর অন্য গোষ্ঠির লোকেদের ঘৃনা করি সেটা জেনেটিক প্রোগ্রামিং | জিনরা এইসব প্রোগ্রামিং করে প্রাকৃতিক নির্বাচন ক্রিয়ায় নির্বাচিত হতে চায় | জিনরা যেন পলিটিসিয়ানের মত কাজ করছে | তারা যেমন ভোট এলেই কাজ করে নির্বাচিত হবার জন্য কাজ করে , জিনরাও তেমনি প্রকৃতির ভোটদান কেন্দ্রে নির্বাচিত হবার জন্য প্রোগ্রামিং করে | এটা কি জিনতত্ব বাদিরাও স্বীকার করে নিয়েছেন ? আমি জানি না | পাঠক আপনারা জানেন কি ?

এছাড়াও যদি উদারতা আদি মহান গুনগুলো জিনগত বৈশিষ্ট্যের মিসফায়ার মাত্র তাহলে তো এই গুনগুলি কোনভাবেই শিক্ষা করা যাবে না | কারণ আমাদের জিনগত বৈশিষ্ট্য এর বিপরীত | আর শিক্ষা দ্বারা জিনগত বৈশিষ্ট্য পাল্টানো যায় কিনা তা এখনো বিজ্ঞান জানে না | সুতরাং মহান গুনগুলি শিক্ষাদ্বারা আহরণ করা অসম্ভব ব্যাপার | আমাকে অপেক্ষা করতে হবে কবে আমার কোনো জিনগত বৈশিষ্ট্য মিসফায়ার করবে তবে উদারতা প্রকাশ পাবে | আমাদের সৌভাগ্য যে ধর্মের প্রবক্তাদের জিন মিসফায়ার করেছিল তাই মানবজাতি অমন রত্নদের পেয়েছিল | নাহলে আজও আমরা বানর-বেবুন-গোষ্ঠীতেই কাটাতাম | ডকিন্সের ব্যাখ্যাগুলো সত্যি হলে এইরকমই পরিনাম বেরিয়ে আসে | বিবর্তনবাদ যে কেমন পাঠকরা আপনারাই ঠিক করুন |

নৈতিকতার বিবর্তনবাদী ব্যাখ্যান থেকে আমরা জানলাম যে জিনগুলো আমাদের এমনভাবে প্রোগ্রামিং করে যাতে আমরা নিজের সম্প্রদায়ের প্রতি সদয় আর ভিন্ন সম্প্রদায়ের প্রতি নির্দয় : এককথায় আমরা সাম্প্রদায়িক | এইটাই ঠিক নৈতিকতা কারণ আমাদের পূর্বপুরুষ বাঁদর বেবুনের এইরকমভাবেই থাকে | আর যখন এর ব্যতিক্রম দেখা যায় অর্থাত আমরা সেকুলার হই তখন তা অনৈতিক , জিনগত বৈশিষ্ট্যের মিসফায়ার মাত্র | সুতরাং যা মানবসমাজের ধার্মিক ব্যাখ্যানে নৈতিক তা বিবর্তনবাদী ব্যাখ্যানে অনৈতিক : সেকুলারিসম | আর যা ধার্মিক ব্যাখ্যানে অনৈতিক তা বিবর্তনবাদী ব্যাখ্যানে নৈতিক : সাম্প্রদায়িকতা (কম্মুনালিস্ম)| তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম আর বিবর্তনবাদ সম্পূর্ণ ভিন্ন দুই মেরুতে অবস্থান করছে | অন্তত নৈতিকতার দিক থেকে |

তাহলে আমাদের এই যে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকার প্রবণতা যা থেকে ধর্ম আমাদের উদ্ধারের চেষ্টা করছে, এর কারণ কি? জিনগত বৈশিষ্ট্য নয় | এর কারণ হলো আমাদের শিক্ষা | আমাদেরকে শেখানো হয়েছে যে নিজের গোষ্ঠী ভালো আর অন্যের গোষ্ঠী হলো খারাপ | তারই ফল এই গোষ্ঠীবদ্ধ জীবন | এর ফলে দেখা যায় যে যখনই আমরা বুঝতে পারি যে অন্য গোষ্ঠী খারাপ নয় তখনই আমরা অন্য গোষ্ঠির সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করি | ইন্টার কাস্ট বিয়েশাদী গুলিকে আমরা শুধু এইভাবে ব্যাখ্যা করতে পারি | জিনগত বৈশিষ্ট্য ওভাবে পাল্টানো যায় না | পাল্টাতে গেলে জিনের বিন্যাস পাল্টাতে হবে | জেনেটিক সার্জারী বলে একটা ব্যাপার আছে| তাই করতে হবে | সেরকম কিছু তো দেখা যায় না | এই সাম্প্রদায়িক শিক্ষাই আমাদের গোষ্ঠীবদ্ধ জীবনের মূল | ধর্ম আমাদের এই কুশিক্ষা থেকে মুক্ত করার চেষ্টা করছে |

তাহলে দেখা গেল নৈতিকতার মূল জিনে নয় , শিক্ষায় | ধর্ম এই শিক্ষাকে প্রভাবিত করে |

ডকিন্স এখানেই থেমে থাকে নি | তিনি নৈতিকতার মূল নিয়ে কেস স্টাডি করেছেন | কি সেই কেস ? ৫ জন লোককে বাঁচাতে গেলে ১ জন লোককে মেরে ফেলা কি নৈতিক ? আস্তিক নাস্তিক নির্বিশেষ সবাই বলেছে হ্যা | সুতরাং ধর্ম আর নৈতিকতার মধ্যে কোনো সম্পর্ক নেই | কিন্তু আরো নৈতিক প্রশ্ন আছে | যেমন গর্ভপাত উচিত কিনা, সমকামিতা উচিত কিনা , অনার কিলিং উচিত কিনা ইত্যাদি| এইসব প্রশ্নে আস্তিক ও নাস্তিকেরা একই উত্তর দেবে না ডকিন্স সাহেব | তারা আলাদা উত্তর দেবে | সুতরাং ধর্ম আর নৈতিকতার মধ্যে সম্পর্ক আছে |

তৃতীয়ত আমরা কেন নৈতিক হব এই নিয়ে আলোচনা :

ধর্মের সাথে নৈতিকতার সম্পর্ক নেই | মন্ট্রিলে একবার পুলিস ধর্মঘট করেছিল | চুরি ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ ইত্যাদি প্রচন্ড হারে বেড়েছিল | মন্ট্রিলে ধার্মিক লোক কম থাকে না, সুতরাং ধর্মের সাথে নৈতিকতার কোনো যোগ নেই | গ্রেগরী এস পল দেখিয়েছেন যে যে দেশ যত বেশি ধার্মিক সে দেশে তত বেশি অপরাধ | অতএব ধর্মের সাথে নৈতিকতার কোনো যোগ নেই | ধর্ম ছাড়া যে নৈতিক সেই আসল নৈতিক |

কিন্তু ধর্ম ছাড়া নৈতিকতার মানদন্ড পাওয়া যাবে না, সবাই তখন নিজের কাজকে নৈতিক বলে চালাতে পারে | এর উত্তরে ডকিন্স বলেন, ধর্ম নৈতিকতাকে স্থান কাল পত্র ভেদে পাল্টাতে দেয় না | একই রকম রাখে | নৈতিকতাকে এক জগদ্দল পাথরের মত করে ফেলেছে ধর্ম | সবার জন্য এক নীতি : এই হলো ধর্মের ঘোষনা | আর এখানেই সমস্যা সবার জন্য সবসময় এক নীতি হতে পারে না | সুতরাং ধর্ম নৈতিকতার উত্স হতে পারে না | এই হলো ডকিন্সের মত | ওনার মতে নৈতিকতার জন্য নৈতিক হওয়া উচিত | ধর্মের জন্য নয় |


আরে মশাই নাস্তিকেরা কি কখনো চুরি ডাকাতি করেনি ? রাশিয়ায় ও চিনে কি কখনো চুরি ডাকাতি হয় নি ? তাহলে নৈতিকতার সাথে নাস্তিকতার কোনো সম্বন্ধ নেই | ধর্মের যে সম্বন্ধ নেই তাতো আপনি দেখালেন | তাহলে কার সম্বন্ধ আছে ? এখানে সেই শিক্ষাই আবার এলো | মন্ট্রিলে যারা চুরি ডাকাতি করেছিল তারা সবাই অল্পশিক্ষিত ছিল : ট্যাক্সি ড্রাইভার, কুলিমালি ইত্যাদি টাইপের লোক | কিন্তু কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিল কি ? কোনো প্রফেসর , কনসালটেন্ট বা ডাক্তার বা উকিল এরা কি চুরি করেছিল ? না | সুতরাং এটাই কি আবার প্রমাণিত হলো না যে যারা অল্পশিক্ষিত তারাই অনৈতিক আর যারা উচ্চ শিক্ষিত তারা বেশি নৈতিক ? ডকিন্স বলেছেন যে ধর্ম জগদ্দল পাথরের মত নৈতিকতার সৃষ্টি করে | উদাহরণ: গর্ভপাত, ইচ্ছামৃত্যু আর সমকামিতা | এগুলো সব ক্ষেত্রে নিষিদ্ধ | কে নিষিদ্ধ করেছে ? ডকিন্সের মতে ধর্ম | কিন্তু আমার মতে মানুষ | কারণ বাইবেল , বেদ বা কোরানের যুগে এইসব ব্যাপারগুলি ছিল না | বিষয়গুলি আধুনিক | সুতরাং এবিষয়ে ধর্মগ্রন্থরা নীরব | সরব ধর্মগুরুরা | তারাই এগুলিকে সব ক্ষেত্রে নিষিদ্ধ করে জগদ্দল পাথরের মত নৈতিকতা সৃষ্টি করেছেন | ধর্ম কখনো জগদ্দল পাথরের মত নৈতিকতাকে সৃষ্টি করে না | উদাহরণ : ওল্ড টেস্টামেন্টে ইহুদিদের ঈশ্বর জেহোবা তার নিয়মে বলেছিলেন “ যদি বেশিরভাগ লোক অন্যায়কে সমর্থন করে তাহলে তুমি তাদের সাথে থাকবে না |” কত বড় কথা বলুন তো | লক্ষ্য করার বিষয় হলো জেহোবা এটা বলছেন না যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় | সেটা সাধারণ মানুষদের বিচারবুদ্ধির ওপর ছেড়ে দিচ্ছেন | যিশু বলেছিলেন “ যাদের চোখ আছে , তারা দেখুক (let them see that has eyes to see)” এগুলো কি জগদ্দল পাথরের মত নৈতিকতা হলো ? যিশু আরো বলেছেন : “অন্যে তোমার সাথে যা করলে তোমার ভালো লাগে না তুমি অন্যের সাথে তা কোর না |এটাই সব নবীদের শিক্ষার সারকথা” (সারমন অন দা মাউন্ট) এর অর্থ হলো যে তুমি বিচার কর : কোনটা ঠিক কোনটা ভুল , নিজে বিচার করে দেখো | কিন্তু ধর্মগুরুরা এইসব শিক্ষাগুলিকে নিজেদের স্বার্থ অনুযায়ী বিকৃত করে ব্যাখ্যা করেছে | অন্যদের বিচারবুদ্ধি নিজেদের স্বার্থের পরিপন্থী জেনে বিচারবুদ্ধির চর্চাকে নস্যাৎ করেছে | “গুরু ব্যতীত কেউ উদ্ধার করতে পারে না”, “বিশ্বাসে মিলায় বস্তু ,তর্কে বহুদূর”, “গুরুভক্তিই মুক্তির পথ” , ইত্যাদি প্রবাদবাক্য সৃষ্টি করেছে এই ধর্মগুরুরাই , নিজেদের স্বার্থে |

মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন “ বেদে সব কথা লেখা নাই | অনেকে বেদকে শেষ কথা মানে না , তাদের দোষ দেই না | ......যেকথা বেদে লেখা নেই তা অনুমান করতে হবে স্বীয় বিচারবুদ্ধি অনুসারে” তিনি অনুমান করার পথ হিসেবে ধর্মের লক্ষণ দেখিয়েছেন “ যা দ্বারা জীব রক্ষা পায় তাই হলো ধর্ম, যা দ্বারা হিংসার নাশ আর অহিংসার স্থাপনা হয় তাই ধর্ম |” অর্থাত এবার এই নিয়ম প্রয়োগ করে আপনি বিচার করে দেখুন বর্তমানে কিভাবে আপনি রক্ষা পাবেন | সেটাই ধর্ম | পুরোপুরি বিচারবুদ্ধির উপর নির্ভরশীল | কিন্তু হিন্দু ধর্মের ব্রাহ্মনেরা নিজেদের স্বার্থের জন্য শ্রীকৃষ্ণের এইসব বাণীগুলিকে তুচ্ছ করে উড়িয়ে দিয়েছে | কখনো জনতাকে বলেনি | সবাই যদি নিজের বিচারবুদ্ধি দ্বারা ধর্ম নির্ণয় করতে থাকে তাহলে তো পুরুত ব্রাহ্মনদের ব্যবসাই লোপাট হয়ে যাবে | সেই কারণেই আজ ধর্ম জগদ্দল পাথরের মত হয়ে গেছে | এর জন্য ধর্মগ্রন্থ নয় বন্ধু , ধর্মগুরু দায়ী | সুতরাং ডকিন্স সাহেবের এই কথাও ভুল যে ধর্ম জগদ্দল পাথরের মত নৈতিকতা সৃষ্টি করে |

আর নৈতিকতার জন্য নৈতিক হওয়া ? ডকিন্স সাহেব এসব শুধুই কথার কথা |এমনটা দেখা যায় না | আমাদের মনটা এতটাই স্বার্থপর করে তৈরী করা যে বিনা কিছু লাভের আশায় আমরা নৈতিক হতে পারব না | ইহলোক বা পরলোকে লাভের আশা থাকলেই তখনই আমরা নৈতিক হব |

সুতরাং আমাদের চারটি সিদ্ধান্ত হলো : নৈতিকতার কারণ জিন নয় , মানুষের শিক্ষা | নৈতিকতা ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং ধর্ম বিচারবুদ্ধির উপর নির্ভর করে, এটা জগদ্দল পাথরের মত নৈতিকতা দেয় না | ধর্মের আজ যা কিছু অবনতি সবই ধর্মগুরুদের স্বার্থপ্রণোদিত কাজ | এরাই নিজেদের বানর বেবুন মার্কা স্বার্থ সিদ্ধির জন্য ঈশ্বর তথা ধর্মের মুখে কালিমালিপ্ত করছে | ধর্মের কোনো দোষ নাই | নৈতিকতার জন্য নৈতিক হওয়া যায় না | বরংচ নৈতিক হলে আমরা ইহলোকে ও পরলোকে সুখী হব তাই আমরা নৈতিক |

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×